আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২১, ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ণ




বাংলাদেশে পা রাখলেন কেন উইলিয়ামসন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো খেলতে চলেছেন সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। রাজশাহী ওয়ারিয়র্সে যোগ দিতে যাচ্ছেন তিনি। সেজন্যে তিনি আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছেন। বিষয়টি নিশ্চিত করেছে রাজশাহী কর্তৃপক্ষ।

দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আগেই বিষয়টি জানিয়েছিলেন। কোয়ালিফায়ার ১-এ চট্টগ্রাম রয়্যালসের কাছে হারের পর শান্ত বলেন, ‘ইন শা আল্লাহ, আমি আশা করি সে কালই আমাদের দলে যোগ দেবে।’ এরপর আজ সকালে তিনি ঢাকায় এসে পৌঁছেছেন।

উইলিয়ামসন আজ সকাল ১০টা নাগাদ ঢাকায় পা রাখেন। রাজশাহী কয়েক দিন ধরেই উইলিয়ামসনের সঙ্গে যোগাযোগ রাখছিল। দল চেয়েছিল তিনি কোয়ালিফায়ার ১-এর আগেই দলে যোগ দিন। তবে তার এসএ২০ লিগের ব্যস্ততার কারণে তা সম্ভব হয়নি।

সম্প্রতি ডারবান সুপার জায়ান্টসের হয়ে এসএ২০ লিগ শেষ করেছেন উইলিয়ামসন। সেই দলের আসর শেষ হওয়ায় এখন তিনি সুযোগ পেলেন রাজশাহীর হয়ে খেলার।

ডারবান সুপার জায়ান্টসের হয়ে মৌসুমটা মোটেও ভালো কাটেনি তার। প্রথম ম্যাচে ৪০ রানের ইনিংস খেলেছিলেন। তবে এরপর থেকেই তার পারফর্ম্যান্স ক্রমেই পড়তির দিকে। ১২, ২, ২২, ১২, ২২– এই ছিল বাকি ম্যাচগুলোয় তার পারফর্ম্যান্স। তবে রাজশাহীর হয়ে সে খরাটা ঘোচাতে চাইবেন তিনি।

রাজশাহীর হয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে মাঠে নামবেন তিনি। এই ম্যাচ দিয়ে বিপিএলে অভিষেক হতে চলেছে তার। বিপিএলে এবারের আসরের সবচেয়ে বড় তারকা যে তিনিই, তা বলাই বাহুল্য।

এদিকে তার দল রাজশাহী ওয়ারিয়র্স এখন ফাইনালে ওঠার লড়াইয়ে আছে। দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ সিলেট টাইটান্সের বিপক্ষে জিতলেই ফাইনালে উঠে যাবে দলটা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০