আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২০, ২০২৬, ১:৩৭ অপরাহ্ণ




দাপুটে জয়ে শীর্ষে থাকার লড়াইয়ে বাংলাদেশ

সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে প্রথম আসরে নারীদের বিভাগে বাংলাদেশের দাপট চলছেই। ভারতকে হারানোর পর ভুটানের সঙ্গে ড্র। সোমবার (১৯ জানুয়ারি) তৃতীয় ম্যাচে নেপালকে উড়িয়ে দিয়েছে বাংলার বাঘিনীরা। হিমালয়ের দেশ নেপালকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।

থাইল্যান্ডের ব্যাংককের থাইল্যান্ডের ব্যাংককে ননথাবুরি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণ শাণাতে থাকে লাল-সবুজ বাহিনী। তবে কাঙ্খিত প্রথম গোলের দেখা পেতে একটু সময় নেয় তারা।

৫ মিনিটে সুমাইয়ার পাসে সাবিনা ফাঁকায় থেকে পা ছোঁয়াতে পারেননি। ১৩ মিনিটে গোল করে এগিয়ে যায় বাংলাদেশ। কৃষ্ণা রানী সরকারের পাসে অধিনায়ক সাবিনা খাতুন প্রতিপক্ষ আগুয়ান গোলরক্ষককে কাটিয়ে বক্সের বাইরে থেকে চমৎকারভাবে গোল করেন (১-০)।

গুগল নিউজে প্রতিদিনের বাংলাদেশ”র খবর পড়তে ফলো করুন

১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। প্রতিপক্ষের এক ডিফেন্ডারের পায়ে ফাঁক দিয়ে বল বের করে নিয়ে বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে কৃষ্ণা পুরো দলকে আবারও আনন্দের উপলক্ষ এনে দেন (২-০)।

নেপালও আক্রমণ করে সুযোগ পেলেই। কিন্তু তাদের সব প্রচেষ্টা নসাৎ করে দেন বাংলাদেশ  গোলরক্ষক স্বপ্না আক্তার ঝিলি।

বিরতির পর এক ৩৩ মিনিটে বাংলাদেশকে তৃতীয় গোল উপহার দেন লিপি আক্তার। নেপাল গোলরক্ষক পরিবর্তন করেও ফায়দা নিতে পারেনি। মাতসুশিমা সুমাইয়ার দারুণ এক অ্যাসিস্টে লিপি জায়গা তৈরি করে নিয়ে প্রতিপক্ষ গোলরক্ষকের পাশ দিয়ে জোরালে শটে লক্ষ্যভেদ করেন। সেই সঙ্গে নিজ দলের জয়ও নিশ্চিত করেন (৩-০)।

খেলার শেষ দিকে নেপালের সাবিত্রী ও মানিষাদের আক্রমণ রুখে দিয়ে গোলরক্ষক ঝিলি নিজের মুন্সিয়ানা আবারও প্রদর্শন করেন।

কাল বুধবার লিগ পর্বে চতুর্থ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে পাকিস্তানের। তিন ম্যাচ শেষে দুই জয় এক ড্রয়েসাঈদ খোদারাহমির শিষ্যদের সংগ্রহ ৭ পয়েন্ট। নিজেদের প্রথম ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারালেও বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ড্র করেছিল ভুটানের সঙ্গে (৩-৩)। ফাইনাল না থাকায় সাত দলের লড়াই শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল জিতবে শিরোপা।

ম্যাচ শেষে বাংলাদেশের দুই ফরোয়ার্ড কথা বলেন। লিপি আক্তার বলেন, ‘আমরা নেপালের সঙ্গে ম্যাচটা জিতেছি, আলহামদুলিল্লাহ, আমরা অনেক আনন্দিত। আমরা ম্যাচ বিই ম্যাচ উইন হতে চাই। আমরা সবার কাছে দোয়া চাই, যাতে পরবর্তী ম্যাচগুলোও জিততে পারি।’

কৃষ্ণা রানী সরকার বলেন, ‘প্রথমেই ধন্যবাদ জানাব সৃষ্টিকর্তা, আজকে খেলায় জেতার জন্য। প্রথম দুই ম্যাচে গোল না পেলেও আজকের ম্যাচে গোল পেয়েছি, গোল করিয়েছি। এজন্য ভালো লাগছে। আমাদের টিমওয়ার্ক ও টিম বন্ডিংটা অনেক ভালো ছিল। দলের সবাই সুস্থ আছে। পরের ম্যাচে আরও ভালো খেলতে চাই। সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন।’




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১