আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
শামীম আনোয়ার || স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৯, ২০২৬, ৬:২৬ অপরাহ্ণ




গৌরীপুরে রামগোপালপুর পি.জে.কে উচ্চ বিদ্যালয়ে রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি

গৌরীপুরে  উপজেলার রামগোপালপুর পাওয়ার যোগেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সোমবার(১৯ ডিসেম্বর /২০২৫) রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির উদ্যোগে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে বিদ্যালয়ের প্রায় ৩০০ জন ছাত্র-ছাত্রীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়, যা শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও স্বাস্থ্যবিধি মেনে সম্পন্ন হয়। রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির স্বেচ্ছাসেবীরা নিরলসভাবে কাজ করে অল্প সময়ের মধ্যেই বিপুল সংখ্যক শিক্ষার্থীর ব্লাড গ্রুপ নির্ণয় নিশ্চিত করেন। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে জরুরি রক্তের প্রয়োজন হলে শিক্ষার্থীদের জন্য সহায়ক হবে বলে জানান সংশ্লিষ্টরা। কর্মসূচিতে উপস্থিত থেকে কার্যক্রমে অংশগ্রহণ ও সহযোগিতা করেন রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির সদস্যরা। উপস্থিত ছিলেন— তাসাদুল করিম,তরিকুল ইসলাম,মুনতাসির রহমান মাসুক,মো: আকিব আহমেদ,সিয়াম শেখ,সাখওয়াত হোসেন লিমন,ফারজানা আক্তার ঝুমি, মারিয়া আক্তার, আলেয়া আক্তার মিম, দিব্য চন্দ্র সরকার,জাহাঙ্গীর আলম জয়, আফ্রিদি হাসান নিরব । রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, সমাজে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরতে এবং তরুণ প্রজন্মকে সচেতন করতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১