আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৯, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ




কিস্তানের খাইবার পাখতুনখোয়ার কারাক জেলায় পারিবারিক বিরোধের জেরে গুলির ঘটনায় একই পরিবারের ছয় সদস্য নিহত হয়েছেন। পুলিশের বরাতে রোববার (১৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি। Advertisement পুলিশ জানায়, পারিবারিক কলহের পর সন্দেহভাজন ওই ব্যক্তি পরিবারের সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুই নারী ও দুই কন্যাশিশু রয়েছে। আরও পড়ুন পাকিস্তানে শপিংমলে আগুন, ৫ জনের মৃত্যু পাকিস্তানে শপিংমলে আগুন, ৫ জনের মৃত্যু নিহতদের মধ্যে সন্দেহভাজনের দুই সহোদর ভাই, তার ভাবি, স্ত্রী এবং কন্যা রয়েছে। পুলিশ আরও জানায়, গ্রেফতার এড়াতে সন্দেহভাজন ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপরও গুলি চালায়। পরে এলাকাটি ঘিরে ফেলে অভিযানের মাধ্যমে তাকে আহত অবস্থায় আটক করা হয়।

স্বামী নতুন ফোন কিনে দিতে অস্বীকৃতি জানানোয় রাগে ও অভিমানে আত্মহত্যা করেছেন স্ত্রী। ভারতের গুজরাটের আরাবল্লি জেলায় এ দুর্ঘটনা ঘটে।

রোববার (১৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, মৃত ওই নারীর নাম ঊর্মিলা খানান রিজান। ২২ বছর বয়সি এই নেপালি নারী বিবাহসূত্রে অরাবল্লীর মোদাশায় থাকতেন। স্বামী, ছেলে নিয়ে তাদের সংসার ছিল। এলাকায় একটি চাইনিজ খাবারের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তারা। তবে একটি মোবাইল ফোন কেনা নিয়ে তাদের জীবনের ছন্দপতন ঘটে।

পুলিশের বরাত দিয়ে এনডিটিভি বলছে, স্বামীর কাছে দীর্ঘদিন ধরে একটি নতুন মোবাইল ফোন কিনে দেয়ার দাবি করে আসছিলেন উর্মিলা। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে স্বামী বারবার ফোন কিনে দিতে অস্বীকৃতি জানালে দম্পতির মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়

 

পুলিশ জানিয়েছে, একপর্যায়ে এই বিবাদের জেরে ক্ষোভের বশবর্তী হয়ে উর্মিলা ভবনপুর এলাকায় তাদের বাসভবনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার খবর পেয়ে পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে মোদাশা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এই ঘটনায় পুলিশ দুর্ঘটনাজনিত একটি মৃত্যুর মামলা দায়ের করেছেন এবং ঘটনার আরও বিস্তারিত তদন্ত শুরু করেছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০