আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৮, ২০২৬, ৬:১৫ অপরাহ্ণ




গাজায় পাকিস্তানকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প

গাজা শাসনের জন্য ঘোষিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দিতে পাকিস্তানকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে আমন্ত্রণ জানানোর খবরটি নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে, গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক উদ্যোগে পাকিস্তান সক্রিয়ভাবে যুক্ত থাকবে।

দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি শনিবার (১৭ জানুয়ারি) বলেছেন, ‘জাতিসংঘের প্রস্তাবনার আলোকে ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করতে গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার আন্তর্জাতিক প্রচেষ্টায় পাকিস্তান সম্পৃক্ত থাকবে।’

ট্রাম্পের এই শান্তি পরিষদের ঘোষণা ভালোভাবে নেয়নি ইসরাইল। দখলদার দেশটির হাতে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্র-সমর্থিত পরিকল্পনার দ্বিতীয় ধাপের একটি গুরুত্বপূর্ণ অংশ এই পরিষদ। রোববার এই বিষয়ে বিরোধীতা করে শাসক জোটের অংশীদারদের নিয়ে বৈঠক ডাকেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এএফপি জানিয়েছে, শনিবার গভীর রাতে নেতানিয়াহুর কার্যালয় গাজা বিষয়ক নির্বাহী বোর্ডের গঠন নিয়ে আপত্তি তোলে। নেতানিয়াহুর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, বোর্ড অব পিসের অধীন গঠিত গাজা নির্বাহী বোর্ডের গঠন সংক্রান্ত ঘোষণা ইসরাইলের সঙ্গে সমন্বয় না করেই দেওয়া হয়েছে। এটি ইসরায়েলের নীতির পরিপন্থী।’

তবে আপত্তির সুনির্দিষ্ট কারণ বিবৃতিতে ব্যাখ্যা করা হয়নি। যদিও ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘শান্তি পরিষদ ঘোষণা করতে পারা আমার জন্য বিরাট সম্মানের, বোর্ড অব পিস গঠিত হয়েছে।’ মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, এই পরিষদের সদস্যদের নাম ‘শিগগির’ ঘোষণা করা হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১