আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৭, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ




কারো প্ররোচনায় নয়, নিজ ইচ্ছাতেই অভিনয় ছাড়েন সানা খান

একসময়ের বলিউডের পরিচিত মুখ অভিনেত্রী সানা খান। ২০২০ সালে হঠাৎ করেই ইন্ডাস্ট্রির আলো-ঝলমলে জগত ছেড়ে দেওয়ার ঘোষণা দেন।  এরপর মুফতি আনাস সায়েদকে বিয়ে করে সংসার এবং ধর্মীয় জীবনাচরণের দিকেই মনোনিবেশ করেন প্রাক্তন এই অভিনেত্রী।

এরপর থেকেই নানা সময়ে নেটিজেন ও সমালোচকেরা তাকে নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। সানাকে নিয়ে প্রশ্ন তুলেছে, স্বামীর কথায় প্রভাবিত হয়েই কি বলিউড ছেড়েছেন তিনি? এবার অভিনেত্রী নিজেই সেসব জল্পনার জবাব দিলেন।  স্পষ্ট ভাষায় সানার উত্তর, তাকে কেউ ব্রেনওয়াশ করেননি। বলিউড ছেড়ে আধ্যাত্মিক জীবনের পথে হাঁটার সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ তার নিজের।

এই বিগ বস তারকার ভাষ্য, ‘কেউ কাউকে জোর করে বা সম্মতি ছাড়া ব্রেনওয়াশ করতে পারে না। আমি যা করেছি, নিজের ইচ্ছাতেই করেছি।’ সঙ্গে তার স্বামী মুফতি আনাস সায়েদ যে তাকে অভিনয় ছাড়তে কখনো বাধ্য করেননি সেটাও স্পষ্ট ভাষায় জানান সানা।

 

অভিনয় ছেড়ে দেওয়া প্রসঙ্গে সানা এর আগে বলেছিলেন- শান্তি, আধ্যাত্মিকতা এবং মানবসেবার পথেই তিনি নিজের ভবিষ্যৎ দেখতে চান। পাশাপাশি স্বামী তার সিদ্ধান্তকে সবসময়ই সমর্থন করেছেন ঠিক, কিন্তু কখনো তার উপর চাপিয়ে দেননি বলেও নানা সময়ে উল্লেখ করেছেন।

উল্লেখ্য, ‘বিগ বস ৬’-এ অংশগ্রহণ এবং ‘টয়লেট: এক প্রেম কথা’র মতো ছবির মাধ্যমে সানা বলিউডের পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। এছাড়া তিনি সালমান খানের ‘জয় হো’ সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১