আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৪, ২০২৬, ১২:৪৪ অপরাহ্ণ




স্বামীর স্বীকৃতির দাবিতে ইউপি সদস্যের বাড়িতে সন্তানসহ দুই নারীর অবস্থান

পটুয়াখালীর দশমিনা উপজেলায় স্বামীর স্বীকৃতি ও সন্তানদের পিতৃপরিচয়ের দাবিতে দুই নারী সন্তানসহ অবস্থান নিয়েছেন এক ইউপি সদস্যের বসতঘরের সামনে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত ইউপি সদস্য রনগোপালদী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আসাদুজ্জামান নওফেল।

ভুক্তভোগী পপি বেগম ও মিম জানান, ইসলামী শরিয়ত অনুযায়ী কাবিননামা রেজিস্ট্রির মাধ্যমে নওফেল তাদের বিয়ে করেন।

পপি বেগম ঢাকার কালীয়াকৈর উপজেলার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. বাবুল মিয়ার মেয়ে এবং মিম বরিশাল জেলার কদমতলী থানার মৃত ছাদেল হাওলাদারের মেয়ে।  বিয়ের পর বিভিন্ন সময়ে নওফেল তাদের বাবার বাড়ি ও ভাড়া বাসায় রেখে সংসার করেন বলে অভিযোগ করেন তারা।

প্রায় এক বছর ধরে নওফেল তাদের সঙ্গে কোনো যোগাযোগ না করায় গত রোববার (১১ জানুয়ারি) তারা সন্তানদের নিয়ে স্বামীর বাড়িতে আসেন।  এ সময় পপি বেগম তার তিন বছরের কন্যা নওরিন এবং মিম তার তিন বছরের পুত্র সন্তানকে সঙ্গে আনেন।  বাড়িতে এসে তারা জানতে পারেন, তাদের অনুপস্থিতিতে নওফেল গলাচিপা উপজেলার ‘লামিয়া’ নামের এক নারীকে স্ত্রী হিসেবে সংসারে রেখেছেন।

পপি ও মিমের অভিযোগ, বাড়িতে প্রবেশের চেষ্টা করলে নওফেল তাদের মারধর করে তাড়িয়ে দেন।  পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ভুক্তভোগী নারীরা বলেন, নওফেল একাধিক বিয়ে ও পরকীয়ার মাধ্যমে নারীদের নানা ফাঁদে ফেলে বিয়ে করেন এবং এর আগেও বহু নারীকে বিয়ে ও তালাক দিয়েছেন।

পপি ও মিম আরও বলেন, আমাদের গর্ভে তার দুটি সন্তান জন্মেছে।  সন্তানেরা বড় হলে বাবার পরিচয় কোথায় পাবে? আমরা স্বামী ও সন্তানের পিতার স্বীকৃতি চাই।  তা না পেলে আইনের আশ্রয় নেব।

 

অভিযোগের বিষয়ে ইউপি সদস্য আসাদুজ্জামান নওফেল বলেন, এটি পারিবারিক বিষয়।  আমরা পারিবারিকভাবেই সমাধানের চেষ্টা করছি।

পুলিশ এসে ভুক্তভোগীদের মতামতের ভিত্তিতে তাদের সংরক্ষিত মহিলা ইউপি সদস্যের বাসায় রাখার ব্যবস্থা করে।

দশমিনা থানার ওসি আবু সাঈদ মো. হাসনাইন পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  ভুক্তভোগীরা সামাজিকভাবে সমাধানে আগ্রহ দেখিয়েছেন।  তবে তারা চাইলে আইনগত ব্যবস্থা নিতে পারবেন এবং সে ক্ষেত্রে পুলিশ সর্বোচ্চ সহযোগিতা করবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১