চারণসাংবাদিক মোনাজাত উদ্দিনের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (২৯ ডিসেম্বর/২৫) যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে ‘চারণসাংবাদিক ও আজকের সংবাদপত্রে মোনাজাত উদ্দিন শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল স্বজন সমাবেশ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বক্তরা বলেন, তৃণমূলের সুখ-দু:খ, মানুষের জীবন, উত্তরাঞ্চলের জীবনচিত্র ও অবহেলিত মানুষের সংবাদপত্রের ডাকঘরে পরিণত হয়েছিলেন মোনাজাত উদ্দিন। তিনি মফস্বল সাংবাদিকদের আলোর পথ দেখিয়েছেন, সেই পথ এখন অনুসরণ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ। মূখ্য আলোচক ছিলেন গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন। বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, গৌরীপুর সাংবাদক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবীর হিরা, গৌরীপুর রির্পোটার্স ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার, গৌরীপুর পৌর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মোহাম্মদ ইয়াহিয়া, গৌরীপুর ইসলামাবাদ ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক মো. ইদ্রিছ আলী, গৌরীপুর মফস্বল সাংবাদিক ফোরামের সহসভাপতি আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান, হলি সিয়াম শ্রাবণ, অর্থ সম্পাদক শামীম হোসেন আলভী, সাংবাদিক আবুল কালাম আজাদ, মোখলেছুর রহমান, হারুন পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. হারুন মিয়া, উপজেলা স্বজনের যুগ্ম সম্পাদক তৌহিদুল আমিন তুহিন, দৈনিক আজকের সংবাদের গৌরীপুর প্রতিনিধি শ্যামল ঘোষ, দৈনিক বাহাদুরের ওয়েব ইনচার্জ তাসাদদুল করিম, ময়মনসিংহের কাগজের গৌরীপুর প্রতিনিধি শামীম আনোয়ার, আজকের শতাব্দীর প্রতিনিধি আশিকুর রহমান রাজিব, কবি শামীমা খানম মীনা প্রমুখ।