আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ৩০, ২০২৫, ৩:৪৪ অপরাহ্ণ




দিল্লিতে নিযুক্ত হাইকমিশনারকে ঢাকায় জরুরি তলব

ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে জরুরি ভিত্তিতে ঢাকায় তলব করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পরই তিনি দেশে ফেরেন।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, দিল্লি ও ঢাকার মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েন এবং সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে বিস্তারিত আলোচনা করতেই হাইকমিশনারকে ঢাকায় ডেকে আনা হয়েছে।

প্রায় দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ঘিরে অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থা নিয়ে ভারতের বিভিন্ন মহল থেকে বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে। এর জেরে ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোকে কেন্দ্র করে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিক্ষোভ দেখা দেয়।

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশ ওই মিশনগুলোতে সাময়িকভাবে ভিসা কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়। এরই ধারাবাহিকতায় গত ২৩ ডিসেম্বর দুই দেশের কূটনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো একে অপরের হাইকমিশনারকে পাল্টাপাল্টি তলব করার ঘটনা ঘটে।

গত শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে ‘২ হাজার ৯০০টি সহিংস ঘটনার’ অভিযোগ করেন। এ মন্তব্যের প্রতিক্রিয়ায় রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম এক বিবৃতিতে অভিযোগটিকে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেন।

একই সঙ্গে তিনি ভারতের বিভিন্ন মহলকে সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর বর্ণনা ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০