আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
বাহাদুর ডেস্ক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ২৭, ২০২৫, ১০:৩০ অপরাহ্ণ




ত্রিশাল প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি মুজিব ও সম্পাদক নোমান নির্বাচিত

ময়মনসিংহের ত্রিশালের ঐতিহ্যবাহী ত্রিশাল প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন শনিবার সম্পন্ন হয়। ২০২৬-২০২৭ সেশনের এই নির্বাচন অনুষ্ঠিত হয় ওইদিন বেলা ১২টা থেকে ২টার মধ্যে, যেখানে সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী, এবং প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলেন সহকারী উপজেলা সমাজসেবা এমদাদুল্লাহ গোলাপ।

বিকাল ৪টায়, নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী। ঘোষিত ফলাফলে সভাপতি হিসেবে নির্বাচিত হন খোরশিদুল আলম মুজিব (দৈনিক যুগান্তর ও নাগরিক টিভি) এবং সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান নোমান (দৈনিক কালের কণ্ঠ)

নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি মোঃ রেজাউল করিম বাদল (দৈনিক সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ মামুনুর রশিদ (দৈনিক বাংলা), সদস্য পদে শামীম আজাদ আনোয়ার (সাপ্তাহিক ত্রিশাল বার্তা), দেলোয়ার হোসেন (দৈনিক কালবেলা), রফিকুল ইসলাম শামীম (দৈনিক স্বদেশ প্রতিদিন), মতিউর রহমান সেলিম (দৈনিক সমকাল), এবং এএসএম হোসাইন শাহেদ (যমুনা টিভি) বিজয়ী হয়েছেন।
এই ফলাফলের ঘোষণায় উপস্থিত ছিলেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন এবং ভালুকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন।নান্দাইল প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির পক্ষ থেকে অভিনন্দন রইল।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১