আজ মঙ্গলবার ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ২৫, ২০২৫, ৪:৩৮ অপরাহ্ণ




‘দেশের কল্যাণে নিবেদিত হোক এই প্রত্যাবর্তন’

জনপ্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে দেশের কল্যাণে নিবেদিত হওয়ার আশা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘সুদীর্ঘ ১৮ বছর পর জনাব তারেক রহমান স্বপরিবারে দেশে ফিরেছেন। প্রিয় জন্মভূমিতে আপনাকে স্বাগত। দেশের কল্যাণে নিবেদিত হোক আপনার প্রত্যাবর্তন। মসৃণ হোক আপনার আগামীর পথচলা।’

এদিন সকাল ৯:৫৭ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১১:৪০ মিনিটের দিকে পৌঁছায়। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপির জ্যেষ্ঠ নেতারা। তিনি নেতাদের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন এবং উপস্থিত সকলকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

এরপর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি লাল-সবুজ রঙের বাসে করে ৩০০ ফিট এলাকার গণসংবর্ধনা মঞ্চের দিকে রওয়ানা হন। তার আগমন উপলক্ষে বিমানবন্দর থেকে মঞ্চ পর্যন্ত রাস্তার দুই পাশে অগণিত নেতাকর্মী ভিড় জমান। বাসে বসে বা পাশে দাঁড়িয়ে তারেক রহমানও উপস্থিত সকলকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১