আজ শুক্রবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ২২, ২০২৫, ৩:০৮ অপরাহ্ণ




ফুটবলের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন পরিদর্শণ করেছেন।

এসময় বন্ধুত্ব ও অংশীদারিত্বের নিদর্শন হিসেবে বাফুফের পক্ষ থেকে মাইকেল মিলারকে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের একটি জার্সি এবং ফেডারেশনের ক্রেস্ট উপহার দেওয়া হয়।

বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সভাপতিত্বে নির্বাহী কমিটির সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই আলোচনাকে ফলপ্রসূ ও গঠনমূলক বলে বর্ণনা করা হয়। এসময় ফুটবল উন্নয়ন এবং ক্রীড়া কূটনীতির মাধ্যমে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন, ‘আমরা এখানে এসেছি, বাংলাদেশের ক্রীড়া ফেডারেশনগুলোকে স্পন্সর করার সুযোগগুলো খতিয়ে দেখতে। আজকের আলোচনা ছিল প্রাথমিক। একই সঙ্গে আমাদের এই দেশের ইতিবাচক দিকগুলোর কথাও বলতে হবে- কিভাবে তরুণরা নিজেদের জন্য ক্যারিয়ার গড়ে তুলতে পারে, দেশ কিভাবে উন্নত ও এগিয়ে যেতে পারে এবং কিভাবে বিশ্বমানের প্রতিযোগিতায় নিজেদের ক্রীড়া দলগুলোর পেছনে এক জাতি হিসেবে ঐক্যবদ্ধ সমর্থন গড়ে তুলতে পারে।’

আলোচনা শেষে রাষ্ট্রদূত মাইকেল মিলার ও তাঁর প্রতিনিধি দল বাফুফে অ্যাস্ট্রো টার্ফ মাঠ পরিদর্শন করেন এবং সারা দেশে সব স্তরে ফুটবল প্রসারে গৃহীত কার্যক্রম ও সুবিধাসমূহ পর্যবেক্ষণ করেন।

বাফুফের পক্ষ থেকে আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলা এবং যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের ফুটবল উন্নয়নে কাজ করে যাওয়াার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১