আজ মঙ্গলবার ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ১৭, ২০২৫, ৭:০৩ অপরাহ্ণ
oplus_18




শাপলা কলি বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে প্রচারণা

 ময়মনসিংহ-৩ গৌরীপুরে জুলাইযোদ্ধা শহীদ বিপ্লবের কবরে শ্রদ্ধার্ঘ্য অর্পণের মধ্যদিয়ে শাপলা কলির প্রচারণা শুরু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : বৈষম্যমুক্ত আর দুর্নীতিমুক্ত উন্নয়নের মাধমে আমরা একটি নতুন বাংলাদেশ বির্নিমান করতে চাই। যেখানে চাঁদাবাজ, সন্ত্রাস আর স্বৈরাচারের আর জন্ম নিবে না। জুলাইযোদ্ধা শহীদ বিপ্লবের কবরে শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে ময়মনসিংহ-৩ গৌরীপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী কবি সেলিম বালা বুধবার (১৭ ডিসেম্বর/২৫) তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বৈষম্যের বিরুদ্ধে প্রিয় মাতৃভূমিকে স্বৈরাচারদের হাত থেকে রক্ষা করতে বিপ্লব জীবন দিয়েছে। রাজপথে ঢেলে দেয়া ওর রক্ত’র শপথ আমরা নতুন বাংলাদেশ উপহার দিবো। তিনি আরও বলেন, আমরা বিপ্লবের কবরে শ্রদ্ধার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে এ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার কার্যক্রম শুরু করেছি। নতুন প্রজন্ম, স্বৈরাচার আর দুর্নীতিমুক্ত যারা বাংলাদেশ চায় তাদের প্রতীক হলো ‘শাপলা কলি।’ এরপরে তিনি বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ বাজার, মোড় ও জনগুরুত্বপূর্ণস্থানে পথসভা করেন এ প্রার্থী। এ সময় বক্তব্য রাখেন শাপলা কলি প্রতীকের প্রার্থী মো. আশরাফুল ইসলাম (কবি সেলিম), এনসিপি গৌরীপুর শাখার প্রধান সমন্বয়ক মো. মাহমুদুল হাসান, যুগ্ম সমন্বয়ক মো. আশিক পাঠান, বনানী থানার প্রধান সমন্বয়ক মো. তারিক হোসেন, জাতীয় ছাত্র শক্তি কেন্দ্রীয় কমিটির উপ-সম্পাদক খলিলুর রহমান, এনসিপির নেতা ইমন খান, দীন ইসলাম, জাতীয় যুবশক্তি ময়মনসিংহ জেলার যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ সিদ্দিক, মো. আব্দুল কাইয়ুম, মো. ফরহাদ, তারাকান্দা উপজেলা যুগ্ম সমন্বয়ক পারভেজ হোসাইন, জেলা সদস্য মাসুদ রানা প্রমুখ। উল্লেখ্য, তিনি জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ছিলেন আশরাফুল ইসলাম সেলিম ওরফে কবি সেলিম বালা। তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন বঞ্চিত হয়ে এনসিপিতে যোগদান করেন। ধানের শীষ প্রতীক না পেলে বুধবার শাপলা কলি প্রতীক নিয়ে নিজ নির্বাচনী এলাকায় প্রথম গণসংযোগ করেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১