ময়মনসিংহের গৌরীপুরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার (১৬ ডিসেম্বর/২৫) শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, বীর মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও আফিয়া আমীন পাপ্পা। সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে ধানের শীষের নমিনী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, সদস্য সচিব হাফেজ আজিজুল হক মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আবুল হাসিম মন্ডল ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান, বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম প্রমুখ।