সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রেকর্ড গড়লো ময়মনসিংহের গৌরীপুরে। মঙ্গলবার (৯ ডিসেম্বর/২৫) এ উপলক্ষে উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের ত্রয়ী রাইসমিলে উপজেলা ও পৌর বিএনপি-সহযোগী সংগঠনের উদ্যোগে ১হাজার হাফেজ একসাথে ১০০কুরআন খতম করেন। দোয়া চেয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ, উপজেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান তালুকদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. শহীদুল্লাহ, উত্তর জেলা যুবদলের সহসভাপতি হুমায়ুন কবীর, সদস্য মোস্তাফিজুর রহমান হানিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান আকন্দ সুমন প্রমুখ।