ময়মনসিংহ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এডভোকেট নুরুল হকের উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ নভেম্বর/২০২৫ ) জুমার নামাজের পর গৌরীপুর উপজেলার ডৌহাখলা স্কুল জামে জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়। দোয়া পরিচালনা করেন ডৌহাখলা স্কুল জামে মসজিদের খতিব মুফতি আল আমিন হাদি। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য মো. গোলাম আলিমেল হাকিম মুন্সি শাকিব, বিএনপি নেতা আবুল কাশেম, আব্দুস সোবহান। উপজেলা জাসাসের সহ সভাপতি আল মামুন আহমেদ , ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জুরুল হক মঞ্জু যুবদল নেতা মোস্তাফা কামাল প্রমুখ। দোয়া মাহফিলের আগে বক্তব্য দেন এডভোকেট নুরুল হক তিনি বলেন, সারা বিশ্বের সকলের মানুষ প্রিয় একজন নেত্রী হলেন বেগম খালেদা জিয়া।এই সংকটময় সময়ে আমাদের মা খুব প্রয়োজন। তাঁর দূরদর্শী নেতৃত্বেই বিএনপি গণমানুষের দলে পরিণত হয়েছে। বর্তমান সরকারেরং নানা নিপীড়ন ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁর স্বাস্থ্যের অবনতি হয়েছে। আমরা গৌরীপুরসহ দেশবাসীর পক্ষ থেকে তাঁর সুস্থতার জন্য দোয়া চাই।