আজ শুক্রবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ৩, ২০২৫, ১০:৫১ অপরাহ্ণ




অপরাধ প্রতিরোধে সাইবার সুরক্ষা আইন নিয়ে কাজ করতে হবে : কৃষ্ণা দেবনাথ

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি কৃষ্ণা দেবনাথ বলেছেন, সাইবার অপরাধ প্রতিরোধে সাইবার সুরক্ষা আইন নিয়ে কাজ করতে হবে এবং তা নিয়মিত হালনাগাদ করতে হবে। পাশাপাশি, প্রযুক্তি বিষয়ে সমাজকে শিক্ষিত করতে হবে।

তিনি আরো বলেন, বয়স্কদের জন্য সহজ অ্যাপ তৈরি করতে হবে। ভুক্তভোগীদের জন্য কাউন্সেলিং, আইনি সহায়তা ও পরিষেবা বৃদ্ধি করতে হবে। ভুক্তভোগী নারীদের নীতি নির্ধারণী প্রক্রিয়ায় যুক্ত করতে হবে। প্রান্তজনের প্রতি সাইবার সহিংসতা প্রতিরোধে সচেতনতা তৈরিতে আলোচনা অব্যাহত রাখতে হবে।

আজ বুধবার বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে রাজধানীর তোপখানা রোডের সিরডাপ মিলনায়তনে ‘সাইবার সহিংসতাসহ নারী ও কন্যার সকল প্রকার নির্যাতনকে না বলুন, নারী ও কন্যার অগ্রসরমানতা নিশ্চিত করুন’ প্রতিপাদ্যে নারী ও কন্যার প্রতি সাইবার সহিংসতা : প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে অংশীজনদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষ্ণা দেবনাথ এসব কথা বলেন।

বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার নির্বাহী পরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) শেখ আশফাকুর রহমান ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি), সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস. এম. মনিরুজ্জামান।

এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মালেকা বানু এবং অর্থ সম্পাদক ও ভারপ্রাপ্ত তথ্যপ্রযুক্তি সম্পাদক দিল আফরোজ বেগম।

এতে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের উপপুলিশ কমিশনার মোসা. ফারহানা ইয়াসমিন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. অমিত দাশ গুপ্ত, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নুজহাত-ই-রহমান, দৈনিক সমকালের রিপোর্টার দ্রোহী তারা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা।

এতে মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ মহিলা পরিষদের তথ্যপ্রযুক্তি উপ-পরিষদের সদস্য এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নোভা আহমেদ।

সভায় ব্র্যাক, ঢাকা ওয়াইডব্লিউসিএ, আর্টিকেল নাইনটিন, ব্লাষ্ট-সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, বাংলাদেশ মহিলা পরিষদের নেত্রীবৃন্দ, সম্পাদকমণ্ডলী, কর্মকর্তারা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ প্রায় ১২০ জন উপস্থিত ছিলেন।

সভাটি সঞ্চালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১