আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ৩, ২০২৫, ১০:৪৪ অপরাহ্ণ




আবুল সরকারের ফাঁসির দাবি

ময়মনসিংহের নান্দাইলে পবিত্র কুরআন ও মহান আল্লাহতায়ালার শানে কটূক্তির প্রতিবাদে বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা ১১টায় নান্দাইল উপজেলা চত্বরে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ‘ইত্তেফাকুল ওলামা নান্দাইল উপজেলা শাখার নেতা ও তৌহিদী জনতা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বাউল শিল্পী আবুল সরকার পবিত্র কুরআন ও মহান আল্লাহতায়ালাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যা ইসলাম ধর্মের অবমাননা এবং ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে চরম আঘাত এনেছে। তারা অবিলম্বে অভিযুক্ত বাউল শিল্পীর দ্রুতবিচার আইনে সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসির দাবি জানান।

ইত্তেফাকুল ওলামা নান্দাইল শাখার সভাপতি মুফতি ইব্রাহিম কাসেমীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. ওলিউল্লাহর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা উত্তরের সাংগঠনিক সম্পাদক ও নান্দাইল আসনের খেলাফত মজলিসের এমপি প্রার্থী মাওলানা শামসুল ইসলাম রহমানী, ইত্তেফাকুল ওলামা নান্দাইল শাখার সাধারণ সম্পাদক মাওলানা গোলাম মোস্তফা, মাওলানা রুহুল আমিন, মাওলানা মুফতি খাদেমুল ইসলাম, মাওলানা হামিদুজ্জামান, মাওলানা আল আমিন বিন কাসেম, মাওলানা মুফতি নাসির উদ্দিন প্রমুখ।

এ সময় ইসলামিক দলীয় নেতা, মাদ্রাসার ছাত্র ও তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে প্রতিবাদীরা বিভিন্ন ধরনের স্লোগানের মাধ্যমে বিক্ষোভ মিছিল করেন এবং প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১