আজ শুক্রবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ৩, ২০২৫, ১০:৪২ অপরাহ্ণ




গৌরীপুরে গণধর্ষণের ঘটনায় এক প্রতিবন্ধী তরুণী অন্তঃসত্ত্বা : যুবক গ্রেফতার

ময়মনসিংহের গৌরীপুরে গণধর্ষণের ঘটনায় এক প্রতিবন্ধী তরুণী অন্তঃসত্ত্বা হয়েছেন। এ ঘটনায় দায়ের করা মামলার আসামি ধর্ষক জুয়েলকে (২১) গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত রাতে র‌্যাব-২ এর সহায়তায় ঢাকার হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৪।

বুধবার দুপুরে র‌্যাব-১৪ সদর দপ্তরের সিনিয়র সহকারী পরিচালকের পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ষক জুয়েল ও নাঈম নাবালিকা প্রতিবন্ধী মেয়েটির নিকটতম প্রতিবেশী। সেই সুযোগে প্রতিবন্ধী মেয়েটিকে ফুসলিয়ে নাঈম তার বসতঘরে ডেকে নিয়ে গিয়ে দলগতভাবে ধর্ষণ করে। বিষয়টি প্রকাশ না করার জন্য ভয়-ভীতি দেখিয়ে মেয়েটিকে চুপ থাকতে বলে।

পরে পরিবার মেয়েটির শারীরিক গঠন পরিবর্তন দেখে চিকিৎসকের শরণাপন্ন হয়ে জানতে পারেন মেয়েটি ১৩ সপ্তাহের অন্তঃসত্ত্বা।

পরে জুয়েল ও নাঈম দ্বারা ধর্ষণের কথা জানতে পেরে আদালতে পিটিশন মামলা দায়ের করেন মেয়েটির বাবা। আদালতের আদেশে গৌরীপুর থানার মামলার পর র‌্যাব-১৪ ছায়াতদন্ত শুরু করে এবং ধর্ষক জুয়েলের বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১