আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : নভেম্বর, ৮, ২০২৫, ২:০৭ অপরাহ্ণ




সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বয়স বেঁধে দেবে ডেনমার্ক

হাতে ফোন পেলে খাওয়া ভুলে যায় এখনকার সন্তানেরা। অনলাইনের যুগে তা শিশু-কিশোরদের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অবাধ প্রবেশের সুযোগে কেউ কেউ অপরাধেও জড়িয়ে পড়ছে। বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন ডেনমার্ক। দেশটি একটি নতুন নীতি আনতে চায়, যেখানে বয়সসীমা নির্ধারণ করা হবে।

শুক্রবার (৭ নভেম্বর) ডেনমার্ক সরকার জানায়, তারা নির্দিষ্ট কিছু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশের জন্য ন্যূনতম বয়সসীমা ১৫ বছর করার চেষ্টা করছে। বলা হচ্ছে, এই নিয়মে অপ্রাপ্তবয়স্কদের অনলাইন নিরাপত্তা জোরদার হবে। খবর ডেইলি সাবা।

অনলাইন নিবন্ধনের ক্ষেত্রে ডেনমার্কের ডিজিটাল মন্ত্রণালয় একটি ছাড় রেখেছে। কোনো সন্তানের বাবা-মা যদি চান তবে দুবছর আগে অর্থাৎ সন্তানের বয়স ১৩ বছর হলে সামাজিক যোগাযোগমাধ্যমে নিবন্ধনের অনুমতি দিতে পারবে। শিশু ও তরুণদের ডিজিটাল বিশ্বের ঝুঁকি থেকে সুরক্ষা দিতে এই কঠোর অবস্থানে যেতে চায় ডেনমার্ক।

দেশটির মন্ত্রণালয় বলেছে, ‘এই পদক্ষেপ শিশুদের বিশ্রাম, খেলা এবং ব্যক্তিগত বিকাশের জন্য আরও সময় দেবে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রোফাইল তৈরি করার আগে—যেখানে নানা ধরনের ঝুঁকি রয়েছে, তা সম্পর্কে অবহিত করা হবে।’

তবে এখনও এই নিয়মটি পরিকল্পনার স্তরে আছে। চুক্তিটি কবে নাগাদ কার্যকর করা হবে তাও এখনও নিশ্চিত না। এমনকি ঠিক কোন কোন সামাজিক যোগাযোগ মাধ্যমের প্লাটফর্মকে নিষিদ্ধ করা হবে তাও জানায়নি ডেনমার্ক।

ধারণা করা হচ্ছে, এটি প্রধান ও বড় প্ল্যাটফর্মগুলোকে লক্ষ্য করবে। যদি এই আইনটি পাশ হয় তবে ডেনমার্ক হবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রথম দেশগুলোর মধ্যে প্রথম যারা এমন সীমাবদ্ধতা আরোপের পথে এগোচ্ছে।

ডেনিশ সরকার এ বছরের শুরুর দিকে জানিয়েছিল, জুলাই মাসে ইইউ কাউন্সিলের পর তারা এই বিষয়টি সমগ্র ইইউজুড়ে আলোচনায় আনতে চায়। ইইউ’র আরেক দেশ জার্মানিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সীমিত করা নিয়ে কিছুদিন যাবৎ বিতর্ক চলছে।

এই নিয়ম এখন চলছে অস্ট্রেলিয়ায়। দেশটির ক্যানবেরা সরকার সিদ্ধান্ত নিয়েছে, তরুণরা শুধুমাত্র ১৬ বছর বয়সের পরেই টিকটক, স্ন্যাপচ্যাট, ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবে। ডেনমার্ক হতে যাচ্ছে এই নিয়ম আনা দ্বিতীয় কোনো দেশ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০