আজ শনিবার ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
তারাকান্দা সাব-রেজিস্ট্রারের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান ও মানবতার অস্তগামী সূর্য পৃথিবীর বিবেকবান মানুষের প্রতি এক উদাত্ত আহ্বান প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন গৌরীপুরে স্বজনের বর্ষাবরণ উৎসব গৌরীপুর মহিলা কলেজ পরিদর্শনে মুগ্ধ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দুঃস্বপ্ন ও ভয় থেকে বাঁচতে নবীজির শেখানো দোয়া তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের অনুমোদনহীন কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে ডিজেল
বাহাদুর ডেস্ক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : নভেম্বর, ৬, ২০২৫, ৫:৪২ অপরাহ্ণ




ময়মনসিংহে পৃথক হত্যা মামলায় ৩ জনের ফাঁসি, একজনের যাবজ্জীবন

ময়মনসিংহে পৃথক দুটি হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড ও এক আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ জেলা ও দায়রা জজের দুটি পৃথক আদালতে এই রায় ঘোষণা করা হয়।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন—পুলিশ সদস্য সাইফুল ইসলাম হত্যা মামলার আসামি ঝালকাঠি জেলার আলাউদ্দিন (৪৩) ও তার স্ত্রী নাসরিন নেলী (৩২) এবং তারাকান্দা হত্যা মামলার আসামি ময়মনসিংহের ফুলপুর উপজেলার রুবেল মিয়া (৩৩)।

এ ছাড়া একই মামলায় নরসিংদী জেলার দীন ইসলামকে (২৩) ৫০ হাজার টাকা অর্থদণ্ডসহ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ফাঁসির দণ্ডপ্রাপ্ত বরখাস্ত পুলিশ সদস্য আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিন নেলী ময়মনসিংহ নগরীর কাচিঝুলি এলাকায় পুলিশ সদস্য সাইফুল ইসলামকে পরকীয়ার জেরে হত্যা করেন। এ ঘটনায় ২০১৪ সালে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার দীর্ঘ শুনানি শেষে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত–১ এর বিচারক মো. হারুন অর রশিদ বৃহস্পতিবার(৬ নভেম্বর) এ রায় ঘোষণা করেন।

অন্যদিকে, ২০২২ সালে তারাকান্দা থানায় দায়ের হওয়া হত্যা মামলায় ফাঁসি ও যাবজ্জীবন দণ্ডাদেশ পান রুবেল মিয়া ও দীন ইসলাম। এই মামলার রায় ঘোষণা করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত–৪ এর বিচারক জয়নাব বেগম।

রায়ের সত্যতা নিশ্চিত করে জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আনোয়ারুল আজিজ টুটুল বলেন, ‘দুটি মামলাতেই আদালত প্রমাণিত অপরাধের ভিত্তিতে রায় ঘোষণা করেছেন।’




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০