আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
বাহাদুর ডেস্ক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : নভেম্বর, ৩, ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ণ




বিএনপির ৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে গণসংযোগ ও লিফলেট বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের মির্জাপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

আজ রোববার রাতে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিশু-বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।

এ সময় তিনি বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা হচ্ছে একটি নতুন বাংলাদেশের রূপরেখা। এটি শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি হচ্ছে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের দিক নির্দেশনা।

তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমান এই জাতির আশার প্রতীক। তিনি দেশে ফিরে নির্বাচনী প্রচারে নেতৃত্ব দেবেন, আর তাঁর আহ্বানে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে পরিবর্তনের পক্ষে রায় দেবে।

লিফলেট বিতরণকালে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট চান। এ সময় তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয় যুক্ত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের সিকদারসহ উপজেলা ও ভাতগ্রাম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১