আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
বাহাদুর ডেস্ক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ৩১, ২০২৫, ৭:৫৫ অপরাহ্ণ




ঈশ্বরগঞ্জে গণপিটুনি দিয়ে গরুসহ দুই চোরকে পুলিশে সোপর্দ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গণপিটুনির পর পিকাপভ্যানে থাকা একটি গরুসহ দুই চোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে গরুসহ দুই চোরকে পুলিশ হেফাজত পার্শ্ববর্তী ত্রিশাল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। এর আগে একইদিন সকালে দুই চোরকে গণপিটুনি দিয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেয় উপজেলার রাজিবপুর ইউনিয়নের লাটিয়ামারি বাজার এলাকার স্থানীয়রা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের ডাকবাগা-ধারিয়া গ্রামের ষাটোর্ধ কৃষক আব্দুল মোতালেবের বাড়ি থেকে একটি গাভী চুরির পর পিকাপভ্যান করে নিয়ে যাচ্ছিল চোরচক্র। পথে বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলা রাজিবপুর ইউনিয়নের লাটিয়ামারি বাজার সংলগ্ন জনতার হাতে ধরা পড়ে চোরচক্রটি। স্থানীয়রা তাদের গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে শুক্রবার সকালে ঈশ্বরগঞ্জ থানার এসআই ফিরোজ মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে গরুসহ চোর চক্রের দুই সদস্যকে স্থানীয়দের সহায়তায় আটক করে থানায় নিয়ে আসে।

আটকৃতরা হলেন-ত্রিশাল উপজেলার মৃত আজিজুল হকের ছেলে রাজু মিয়া (১৬)। নান্দাইল উপজেলার চরলক্ষীদিয়া ইউনিয়নের ডাকভাঙ্গা ধারিয়া গ্রামের প্রয়াত আব্দুল লতিফের ছেলে আনারুল (৪৫)।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, ‘স্থানীয়দের সহযোগীতায় একটি গাভীসহ দুই চোরকে আটক করা হয়। বাদীর বাড়ি ত্রিশাল থানায় হওয়ায় গরুসহ দুই চোরকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সূত্র : দেশ রূপান্তর




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১