আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২৯, ২০২৫, ১০:৪৩ অপরাহ্ণ
oplus_2




যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তাজ উদ্দিন ভুট্টুর নেতৃত্বে গৌরীপুরে বর্ণিল শোভাযাত্রা

জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে যুবদল নেতা তাজ উদ্দিন ভুট্টুর নেতৃত্বে গৌরীপুরে বুধবার (২৯ অক্টোবর/২৫) উপজেলা ও পৌর যুবদলের ব্যানারে ট্রাক্টর ও কাঠের ফ্রেমে ধানের শীষে ভোট দিন স্লোগান দিয়ে বর্ণিল শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি ঝলমল সিনেমা হল সড়ক থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ৪৭তম প্রতিষ্ঠা উপলক্ষ্যে ৪৭জন ছাত্র ও ৪৭জন শিক্ষার্থীদের মাঝে বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন যুবনেতা মো. তাজ উদ্দিন ভুট্টু। প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা মহিলা যুবদলে সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান তানজিন চৌধুরী লিলি। ভার্চুয়ালি এ অনুষ্ঠানের উদ্বোধন করেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক শাহ নাসির উদ্দিন রুমন। সঞ্চালনা করেন গৌরীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জিকু সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সহসভাপতি শহিদুল ইসলাম মিল্টন, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সাঈদুল ইসলাম লিংকন, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মিল্টন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শাহিন আলম, রামগোপালপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদল নেতা আকাশ আহমেদ, শুব মিয়া, সৌরভ হাসান, মিয়াদ হোসেন, তানিম হোসেন, রুহুল আমিন, বাবুল মিয়া, সাইদুর রহমান, শহিদুল হক, শহিদুল ইসলাম প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১