আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১৪, ২০২৫, ৩:৩০ অপরাহ্ণ




মসজিদ-স্কুলের কাছে সিগারেটের দোকান নিষিদ্ধ করল সৌদি আরব

সৌদি আরবে মসজিদ ও বিদ্যালয়ের ৫০০ মিটারের মধ্যে সিগারেট, ই-সিগারেট, সিসাসহ সব ধরনের তামাকজাত পণ্য বিক্রয়কেন্দ্র স্থাপন নিষিদ্ধ করেছে দেশটির সরকার।

পৌর ও আবাসন মন্ত্রণালয়ের অনুমোদনের পর এ সিদ্ধান্ত কার্যকর করেছে কর্তৃপক্ষ। খবর গালফ নিউজের।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষা, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপদ বাণিজ্যিক পরিবেশ নিশ্চিত করাই এ সিদ্ধান্তের মূল লক্ষ্য।

নতুন বিধান অনুযায়ী সিগারেট, সিসা, ই-সিগারেটসহ তামাকজাত পণ্য বিক্রয়কারী সব দোকানকে নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। দোকান স্থাপনের ক্ষেত্রে বৈধ বাণিজ্যিক নিবন্ধন, সিভিল ডিফেন্সের অনুমোদন এবং পৌর লাইসেন্স প্রক্রিয়া অনুসরণ বাধ্যতামূলক।

এসব দোকান নগর এলাকার বাণিজ্যিক ভবনের ভেতরে থাকতে হবে এবং দোকানের আয়তন ন্যূনতম ৩৬ বর্গমিটার হতে হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০