আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১০, ২০২৫, ৩:২২ অপরাহ্ণ




মানসিক ভারসাম্যহীন মায়ের কোলে ফুটফুটে এক ছেলেসন্তান

ময়মনসিংহের নান্দাইল মডেল থানার সামনে মহাসড়কের পাশে এক হৃদয়স্পর্শী দৃশ্যের অবতারণা হয়েছে। এক মানসিক ভারসাম্যহীন মা, তার ফুটফুটে এক ছেলেসন্তানকে নিয়ে বসেছিলেন। আর সেই দৃশ্য দেখার জন্য পথচারী নারী-পুরুষ ওই নারীর চারদিকে ভিড় করছেন।

তবে মানসিক ভারসাম্যহীন নারীর পরিচয় জানতে চাইলে তার নাম ময়না বলে জানান। বাড়ির ঠিকানা বলছে আঠারোবাড়ি। এছাড়া আর কোনো সঠিক তথ্য দিতে পারেননি, শুধু বলেছেন- ‘আমাকে আমার ছেলে খাওয়াবে।’ তার চোখেমুখে ছিল মাতৃত্বের এক অদ্ভুত দ্যুতি। তার কথা হৃদয়ে নাড়া দেয় উপস্থিত সবার।

 

তবে ওই নবজাতকের বাবা কে? এ বিষয়ে প্রশ্ন করলে নান্দাইল চৌরাস্তায় এক সিএনজিচালকের নাম বলেছেন তিনি।

 

অনেকেই শিশুটিকে নিতে চাইলে তিনি দৃঢ়ভাবে নিষেধ করেন। তার এ আচরণ আবারও প্রমাণ করে দিল, মা মানসিক ভারসাম্যহীন নারী হলেও মা-ই। মায়ের সঙ্গে সন্তানের তুলনা হয় না, এই চিরন্তন সত্যটি যেন আরও একবার প্রমাণ হয়ে ধরা দিল নান্দাইলের এই পথে।

 

স্থানীয়দের মুখে শোনা যায়, এই মানসিক ভারসাম্যহীন মা পূর্বে আঠারোবাড়ি এলাকায় এবং নান্দাইল চৌরাস্তা এলাকায় তাকে দেখা গেছে। আজ তিনি তার ছোট্ট রাজপুত্রকে নিয়ে বসে আছেন নতুন এক ঠিকানায়, যেখানে তার মাতৃত্বের গল্প রচিত হচ্ছে প্রতিনিয়ত।

 

এ ঘটনা একদিকে যেমন মানবিকতার প্রশ্ন তোলে, অন্যদিকে স্মরণ করিয়ে দেয় মায়ের অকৃত্রিম ভালোবাসার কথা। এই মানসিক ভারসাম্যহীন নারী মা সমাজের কাছে এক বার্তা পৌঁছে দিলেন– মাতৃত্বের বন্ধন অপ্রতিরোধ্য, তা কোনো মানসিক বা সামাজিক প্রতিবন্ধকতার কাছে হার মানে না।

 

ওই মা মানসিক ভারসাম্যহীন নারীসহ সন্তানের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি জোরদার করার জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার জোর অনুরোধ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সুশীল সমাজের ব্যক্তিরা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১