আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ১৮, ২০২৫, ১২:৩৭ অপরাহ্ণ




‘ইসরাইলের পতন নিশ্চিত’, হিজবুল্লাহ প্রধানের হুঁশিয়ারি

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান শেখ নাঈম কাসেম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘ইসরাইলের পতন নিশ্চিত। কারণ এটি দখলদারিত্ব, অন্যায় ও অপরাধের ওপর প্রতিষ্ঠিত।’

ইসরাইলের পেজার আক্রমণের  প্রথম বার্ষিকী উপলক্ষে একটি টেলিভিশন ভাষণে তিনি এ কথা বলেন।

আল-মানার’র এক প্রতিবেদনে জানা যায়, শেখ নাঈম কাসেম তার ভাষণে বলেন, ‘পেজার হত্যাযজ্ঞে আহতরা পথপ্রদর্শক, আশার চাবিকাঠি, এবং সর্বশক্তিমান আল্লাহর প্রতি আনুগত্যে চিরন্তন জীবনের প্রতীক।’

আহতদের উদ্দেশে তিনি বলেন,  ‘আপনারা আহতাবস্থা থেকে সেরে উঠছেন-এটাই সর্বোচ্চ বিজয়।  আপনারা  পরীক্ষা-নিরীক্ষার মুখোমুখি হয়েছেন, এবং সেগুলোতে জয়ী হয়েছেন। ‘

হিজবুল্লাহ নেতা আহতদের সতর্ক করেন, ‘শত্রু  আপনাদের শক্তি ছিনিয়ে নিতে এবং যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আজ আপনারা আরও শক্তিশালী ও নতুন উদ্দীপনায় জয়ী হচ্ছেন।’

তিনি বলেন, ‘আপনারা ইসলামের সম্পূর্ণ বার্তার সঙ্গে একাত্ম, মুহাম্মদ (সা.) ও তাঁর পরিবার, ইমাম খোমেনি, এবং নেতা ইমাম খামেনীর সঙ্গে সংযুক্ত।’

শেখ কাসেম বলেন, ‘আপনারা প্রতিরোধের জীবন্ত প্রতীক, যা বিশ্বের সকল পণ্ডিতের মধ্যে অনুপ্রেরণা হিসেবে প্রতিধ্বনিত করে।’

তিনি আরও বলেন, আপনারা নিশ্চয়তার সঙ্গে জানেন যে, ‘ইসরাইলের পতন হবে, কারণ এটি দখলদারিত্ব, অন্যায় ও অপরাধের ওপর প্রতিষ্ঠিত। তবে মুক্তির আগ পর্যন্ত প্রতিরোধ বাহিনী এর মোকাবিলা করবে,  দুই মহিমান্বিত গন্তব্যের পথে: জয় অথবা শাহাদৎ। আর এটাই চিরন্তন বিজয়।’




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১