আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ১০, ২০২৫, ১১:৪০ অপরাহ্ণ




এটা বিজয় নয়, ছাত্র-জনতার বিজয়কে কেড়ে নেওয়া হয়েছে-এমরান সালেহ প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, গভীর ষড়যন্ত্র প্রতিফলিত হয়েছে ডাকসু নির্বাচনের মাধ্যমে। মুক্তবুদ্ধি ও মুক্তচিন্তা বিরোধীরা আজকে বিজয়ী হয়েছে। এটা বিজয় নয়, ছাত্র-জনতার বিজয়কে কেড়ে নেওয়া হয়েছে। সেই ষড়যন্ত্র আমরা আগেই অনুমান করেছিলাম কিন্তু ধরতে পারিনি। নিয়ন্ত্রণ করতে পারিনি, এটা আমাদের সীমাবদ্ধতা, এটা বাস্তবতা। গতকাল ডাকসু নির্বাচনে স্বৈরাচার আর রাজাকার একাকার হয়ে গেছে।

এমরান সালেহ প্রিন্স বলেন, গণহত্যাকারী, গণশত্রু আওয়ামী লীগ বিগত ১৬ বছরে জনগণের অধিকার কেড়ে নিয়েছে এবং তারা আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছে। লুটপাট-দুর্নীতি করে দেশে-বিদেশে অবৈধ সম্পদের মালিক হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করেছে। তাদের হাত রক্তে রঞ্জিত। আর এই হাতে হাত মিলিয়েছে জামায়াত। এই সখ্যতা তাদের নতুন নয়। ১৯৮৬ সালে আওয়ামী লীগের সঙ্গে হাতে হাত মিলিয়ে জামায়াত আরেক স্বৈরাচার এরশাদকে বৈধতা দিয়েছিল। আজ সেই জামায়াত যাদের নেতাদের ফাঁসি দিতে দ্বিধা করে নাই, তাদের সঙ্গে আজকে হাত মিলিয়েছে ক্ষমতার লোভে।

উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলির সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম এনায়েতুল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, উত্তর জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি রেহেনা পারভীন ববি, তাহমিনা বেগম রিপা, নিলুফার ইয়াসমিন মনি তালুকদার, সালেহা আক্তার, সাধারণ সম্পাদক হোসনে আরা নীলু, যুগ্ম সম্পাদক ফেরদৌসি জাহান সুপ্তি, সাংগঠনিক সম্পাদক রোকেয়া বেগম। এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে নগরীর দলীয় কার্যালয় থেকে উত্তর জেলা মহিলা দলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে জেলা, উপজেলা ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১