আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : আগস্ট, ২২, ২০২৫, ১১:২০ অপরাহ্ণ




তারাকান্দায় পাচারের সময় ৭৮০ বস্তা সরকারি চাল জব্দ

ময়মনসিংহের তারাকান্দায় পাচারের সময় ৭৮০ বস্তায় প্রায় ২৬ টন সরকারি চাল জব্দ করা হয়েছে। তারাকান্দার কলেজ রোড এলাকায় উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে চাল ও অন্যান্য সরঞ্জামাদি জব্দসহ একজনকে আটক করেছেন।

জানা যায়, ফুলপুর উপজেলা থেকে ৩টি অটোরিকশা ভর্তি করে সরকারি চাল তারাকান্দায় নেওয়া হচ্ছিল। এ সূত্র ধরে তারাকান্দা বাজারের ধান-চাল ব্যবসায়ী হক মিয়ার কলেজ রোডের গুদামে অভিযান চালানো হয়।

এতে মজুত রাখা ৭৮০ বস্তায় ২৬ হাজার ৬৫০ কেজি সরকারি চাল জব্দ করা হয়েছে। যার মধ্যে ২৮৬টি ৫০ কেজি, ৪৯৪টি ২৫ কেজি ওজনের বস্তা রয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে একটি ট্রাক, একটি  ট্রলি, তিনটি অটোরিকশা, মাপার যন্ত্র, বস্তা সেলাইয়ের যন্ত্র ও সহস্রাধিক ৩০ কেজির সরকারি পাটের খালি বস্তা জব্দ এবং মিজান মিয়া (৩৮) নামে এক ট্রলিচালককে আটক করা হয়েছে।

এছাড়া প্রশাসন স্থানটিতে সরকারি চাল মজুতের পর বস্তা পরিবর্তন করে ২৫ কেজির জোড়া কবুতর মার্কা ও লাঙল মার্কায় ব্র্যান্ডিং করে বাজারজাত করার প্রমাণ পেয়েছেন।

এ বিষয়ে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসাইন জানান, রাতে অভিযান চালিয়ে গোডাউন থেকে প্রায় ২৬ টন সরকারি চাল উদ্ধার করা হয়েছে। সরকারি চাল কিভাবে এসেছে এবং কারা এনেছে এ বিষয়ে অনুসন্ধান চলছে।

তারাকান্দা থানার ওসি মো. টিপু সুলতান জানান, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১