আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : আগস্ট, ২১, ২০২৫, ১০:৪৬ অপরাহ্ণ




মোবাইলে ছবি দেখানোর কথা বলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ

ময়মনসিংহের ভালুকায় মোবাইলে ছবি দেখানোর কথা বলে পাঁচ বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে আজহার (২১) নামে এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ধাপুনিয়া গ্রামের আবু তাহেরের ছেলে আজহারসহ তার পরিবারকে নিয়ে জামিরদিয়া গ্রামের আইডিয়ালের মোড় এলাকার সামাদ হাজীর বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি কারখানায় চাকরি করেন। ওই বাড়িতে একই উপজেলার চন্দ্রথলিখিলা গ্রামের বাসিন্দা শিশুটির পরিবারটিও ভাড়া থাকে। তার বাবা অটোরিকশা চালান।

বুধবার রাতে আজহার মোবাইলে ছবি দেখানোর লোভ দেখিয়ে ওই শিশুটিকে তার ঘরে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। এতে মেয়েটি রক্তাক্ত জখম হয়। শিশুটির মা সকালে উঠে দেখেন তার মেয়ের হাফপ্যান্টে রক্ত। পরে শিশুটি তার মাকে ঘটনাটি খুলে বললে স্থানীয়রা আজহারকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, ধর্ষণ ঘটনায় স্থানীয়রা এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। এ ঘটনায় মামলা হয়েছে এবং ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১