আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : আগস্ট, ১৭, ২০২৫, ১১:৪৪ অপরাহ্ণ




ভারতে স্থানীয়দের মারধরে নিহত বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

ভারতের মেঘালয়ে স্থানীয়দের মারধরে নিহত এক বাংলাদেশি যুবক মো. আকরাম হোসেনের লাশ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার দুপুরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মহেশখোলা বিওপির মেইন পিলার ১১৮৮ সংলগ্ন এলাকায় বিজিবি সদস্য ও পুলিশের কাছে মো. আকরাম হোসেনের (৩২) মরদেহ হস্তান্তর করা হয়।

হস্তান্তর প্রক্রিয়ায় বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান ও বিজিবি সদস্য এবং অন্যদিকে ভারতের পক্ষে বিএসএফ ও সেখানকার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিহত মো. আকরাম হোসেন শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বাঁকাকুড়া গ্রামের মৃত জহির উদ্দীনের ছেলে।

নিহত আকরামের ভাই শেখ ফরিদ বলেন, গত ১১ আগস্ট আমার ছোট ভাই আকরাম হোসেনকে ভারতের স্থানীয় লোকজন মারধর করছেন- এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পাই। এরপর থেকেই আমি বিজিবি এবং ঝিনাইগাতী থানা পুলিশের সঙ্গে যোগাযোগ রেখেছি, যেন আমার ভাইকে বাংলাদেশে ফেরত আনা যায়। রোববার বিএসএফ আমার ভাইয়ের লাশ কলমাকান্দা পুলিশের কাছে ফেরত দিয়েছে। আশা করছি আইনানুগ প্রক্রিয়া শেষে আকরামের লাশ দ্রুত আমাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।

 

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, বিএসএফ ও বিজিবির সমন্বয়ে নিহত বাংলাদেশির লাশ আমাদের কাছে হস্তান্তর করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১