আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : আগস্ট, ১০, ২০২৫, ১:৩৭ অপরাহ্ণ




ময়মনসিংহে দেশের প্রথম বাণিজ্যিক ঘোড়ার খামার

ময়মনসিংহের সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের কোকিল গ্রামে মোহাম্মদ শরীফুল ইসলাম সঞ্জুর হাতে গড়ে উঠেছে দেশের প্রথম বাণিজ্যিক ঘোড়ার খামার। খামারটির নাম সঞ্জু হর্স ফার্ম। খামারের মালিক সঞ্জু অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পাশ করেছেন। তিনি স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম মাস্টারের ছেলে। বর্তমানে তার খামারে রয়েছে দেশ ও বিদেশ থেকে সংগ্রহ করা দ্রুতগতির ১০টি ঘোড়া। এ খামারে রয়েছে সিন্দি, মারোয়াড়ি ও নোকড়া জাতের চোখ জুড়ানো ঘোড়া। প্রতিটি ঘোড়ার মূল্য ২ থেকে ৫ লাখ টাকা।

সঞ্জু জানান, ঘোড়া পালনের কারণে প্রথম দিকে এলাকার লোকজন তাকে নিয়ে ঠাট্টা ও হাসাহাসি করত। কিন্তু এখন প্রতিদিনই এলাকাবাসী ছাড়াও দেশের নানা প্রান্ত থেকে লোকজন আসে এ ঘোড়ার খামার দেখতে ও ঘোড়া কিনতে। ইতোমধ্যে সেনাবাহিনী ও আনসার একাডেমি এ খামার থেকে ঘোড়া সংগ্রহ করেছে। এছাড়া শখের বশে উচ্চবিত্তরাও কিনে নিচ্ছে এসব ঘোড়া। তিনি বলেন, ঘোড়াকে আপনি যা শেখাবেন তা-ই শিখবে। এ ঘোড়া নিয়ে আমার অনেক স্বপ্ন রয়েছে। সঞ্জু বলেন, ঘোড়দৌড় ছিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা। কিন্তু বর্তমানে রেসের জন্য ভালো মানের ঘোড়া দেশে পাওয়া যায় না। বাংলাদেশের আবহাওয়ায় মারোয়াড়ি ও সিন্দি এই দুই জাতের ঘোড়াই রেসের জন্য উত্তম। এ আবহাওয়ায় তাদের রোগবালাই কম হয়ে থাকে। বাংলাদেশে বাণিজ্যিকভাবে ঘোড়ার খামার খুবই সম্ভাবনাময়। দেশে ঘোড়ার চাহিদা থাকলেও নেই খামার। ফলে প্রতিবছর বিদেশ থেকে ঘোড়া আমদানি করতে হয়। এখন দেশের সরকার যদি আমাকে সহযোগিতা করে তাহলে দেশেই ভালো মানের ঘোড়া উৎপাদন করা সম্ভব। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও ঘোড়া রপ্তানি করতে পারব।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ওয়াহেদুল আলম বলেন, ঘোড়ার খামারির সঙ্গে প্রাণিসম্পদ কর্মকর্তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। ঘোড়াগুলোকে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। এছাড়া খামার মালিককে সব ধরনের পরামর্শ দেওয়া হয়ে থাকে বলে জানান তিনি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১