আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
বাহাদুর ডেস্ক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুলাই, ৩০, ২০২৫, ৯:৩৪ অপরাহ্ণ




বকশীগঞ্জে স্কুলের ভবন থেকে লাফিয়ে পড়া শিক্ষার্থী মারা গেছে

জামালপুরের বকশীগঞ্জে উলফাতুনেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ছয়তলা ভবন থেকে লাফিয়ে পড়ে আহত শিক্ষার্থী সাথী আক্তার আলো মারা গেছে।

মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটো) চিকিৎসাধীন অবস্থায় আলো মারা যায়।

মৃত সাথী আক্তার আলো বকশীগঞ্জ পৌর শহরের গোয়ালগাঁও এলাকার বাবু মিয়ার মেয়ে। সে বকশীগঞ্জ উলফাতুনেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা যায়, গত ২১ জুলাই বিকাল ৩টার দিকে বকশীগঞ্জ উলফাতুনেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছয়তলা ভবন থেকে ঝাঁপ দিয়ে মাটিতে পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ হাসপাতাল নেওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটো) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ১০টার দিকে সাথী আক্তার আলো মারা যায়।

মৃত আলোর পরিবার ও সহপাঠীদের অভিযোগ, ২১ জুলাই বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূর মোহাম্মদ স্কুলের শৃঙ্খলা ভঙ্গের কারণে সাথী আক্তার আলোকে শ্রেণিকক্ষে সবার সামনে তিরস্কার করেন। এ অপমান সহ্য করতে না পেরে অভিমানী সাথী আক্তার আলো প্রথমে ধারালো ব্লেড দিয়ে নিজের হাত কাটে। এরপর সবার অজান্তে শ্রেণিকক্ষের ছয়তলা ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করে।

সাথী আক্তার আলোর বড় বোন আঁখি আক্তার অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের শিক্ষক নুর মোহাম্মদ টিসি দেওয়ার ভয় দেখিয়ে তার বোন আলোকে মানসিক চাপ সৃষ্টি করে। সে মানসিক চাপ সহ্য করতে না পেরে ভবন থেকে লাফিয়ে পড়ে। তিনি শিক্ষক নূর মোহাম্মদের শাস্তির দাবি করেন।

এ ঘটনায় মৃত শিক্ষার্থীর চাচা আবুল কালাম শিক্ষক নূর মোহাম্মদের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহম্মেদ জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০