আজ শনিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুলাই, ১৭, ২০২৫, ১২:৫৬ অপরাহ্ণ




ভেন্যু দেখেই মেহেদীকে দলে চান লিটন

কলম্বোর আর প্রেমাদাসার উইকেট কিছুটা মিরপুরের মতো। স্পিন ধরে। বল স্লো ও লো হয়ে টার্ন করে। বিষয়টি বুঝেই শেখ মেহেদী দলে নেওয়ার পরিকল্পনা কষেন লিটন দাস। বাংলাদেশের অধিনায়ক সফলও হন। মেহেদীর ঘূর্ণিতে কুপোকাত হয় শ্রীলংকা। লঙ্কায় টাইগাররা গড়ে ইতিহাস।

তিন ম্যাচের সিরিজ সমতায় ছিল। কলম্বোতে যারা জিতবে তাদের হাতেই ট্রফি—এমন সমীকরণের ম্যাচে বোলিং অলরাউন্ডার মেহেদী আসেন একাদশে। পাওয়ার প্লেতে উইকেট নেওয়ার অভ্যাস বানিয়ে ফেলা স্পিনার বুধবারও সফল হন। এরপর একে একে ফেরান স্বাগতিকদের আরও তিন ব্যাটারকে। লঙ্কানরা সেই চাপ সামলে উঠতে পারেনি।

সিরিজ নির্ধারণী ম্যাচে ১৩২ পর্যন্ত যায় শ্রীলংকা। সেই রান ৮ উইকেট হাতে রেখেই টপকে যায় বাংলাদেশ। এমন দাপুটে দিনে ১১ রান খরচ করে ৪ উইকেট নেন মেহেদী। প্রতিপক্ষের মাজা ভেঙে দেওয়া এই স্পিনারের বন্দনাই ছুটেছে অধিনায়ক লিটনের কণ্ঠে।

 

আরও পড়ুন

শ্রীলংকায় টি-টোয়েন্টি সিরিজ জয় ‘বাংলাদেশের জন্য বড় অর্জন’

শ্রীলংকায় টি-টোয়েন্টি সিরিজ জয় ‘বাংলাদেশের জন্য বড় অর্জন’

 

ম্যাচ শেষে মেহেদীকে খেলানোর ব্যাখ্যা দিয়ে লিটন বলেন, ‘আমরা বিশ্বাস করি মেহেদীর যে স্কিল আছে, কলম্বোর এই উইকেটে উপযুক্ত। এর মানে এটা না যে শেখ মেহেদী ভালো উইকেটে বা অন্য উইকেটে ভালো বল করবে না। যখন জানলাম এখানে টি-টোয়েন্টি ম্যাচ আছে, আগে থেকেই পরিকল্পনা ছিল এই ম্যাচে আর কেউ খেলুক বা না খেলুক মেহেদী খেলবে।’

 

আরও পড়ুন

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ছেন আন্দ্রে রাসেল

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ছেন আন্দ্রে রাসেল

 

মিরাজকে বাদ রেখে মেহেদীকে খেলানোর ব্যাখাও দিয়েছেন লিটন, ‘এর মানে আবার এটা না যে (মেহেদী হাসান) মিরাজ ভালো বোলার বা ব্যাটার না। মেহেদী যতই ভালো করুক, কন্ডিশন যতই ভালো হোক, আমি লিডার হিসেবে চিন্তা করব সারফেস এর উপর চিন্তাভাবনা করে (দল বানানোর)। যদি সারফেস বোলিং সহায়ক আমি অবশ্যই মেহেদীকে খেলাবো, সারফেস ব্যাটিং সহায়ক হলে মিরাজ কামব্যাক করবে।’

ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণীতেও একই প্রসঙ্গ এসেছিল ‘মিরাজের জায়গায় কি তবে মেহেদী’, কাপ্তান লিটন বলেন, ‘আসলে কঠিন (সিদ্ধান্ত) নয়। আমি অধিনায়ক হিসেবে সফলতায় বিশ্বাস করি। শেখ মেহেদীর এই উইকেটে সফল হওয়ার সম্ভাবনা বেশি ছিল। এর মানে এই নয় যে, মিরাজ খারাপ প্লেয়ার। যদি উইকেট আবার ব্যাটিং সহায়ক হয়, তখন মিরাজ আবার খেলবে।’




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১