আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুলাই, ১৬, ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ণ




মুক্তিপণ দিয়েও বাঁচানো গেল না শিশু আয়মানকে

মুক্তিপণ দিয়েও বাঁচানো গেল না ৫ বছরের শিশুকে। নিখোঁজের চার দিন পর ময়মনসিংহের নান্দাইলের শিশু আয়মান সাদাবের খণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে গফরগাঁও থেকে।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে আয়মানের নানার বাড়ির পাশের একটি জঙ্গলের পুকুরপাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এর মাত্র দুই দিন আগে গফরগাঁওয়ে একই এলাকা থেকে নিখোঁজ হওয়া সিফাত হাসান নামে আরেক শিশুর লাশ উদ্ধার করা হয়েছিল।

জানা গেছে, আয়মান সাদাব নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বারঘরিয়া গ্রামের প্রবাসী আল আমিনের পুত্র। গত শুক্রবার (১১ জুলাই) গফরগাঁওয়ে তার নানার বাড়ি থেকে সে নিখোঁজ হয়। জন্ম থেকেই আয়মান তার মা সুমাইয়া আক্তারের সঙ্গে নানার বাড়িতে বসবাস করছিল।

শুক্রবার দুপুরে বাড়ির কাছেই একটি মাইকের শব্দ শুনে সেদিকে গিয়েছিল আয়মান, এরপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আয়মানের পরিবার নিখোঁজ হওয়ার দিনই পাগলা থানায় একটি সাধারণ ডায়েরি করে।

পরিবারের সদস্যরা জানান, অপহরণকারীরা ফোন করে প্রথমে ২০ হাজার ও পরে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। সন্তানের জীবন বাঁচাতে পরিবারটি দুই দফায় মোট ২৮ হাজার টাকা পাঠায়, কিন্তু অপহরণকারীরা তাদের ফোন বন্ধ করে দেয়। এরপরই আয়মানের লাশ পাওয়া যায়। অপরদিকে সিফাত নামের শিশুটির পরিবারের কাছ থেকেও মুক্তিপণের কিছু টাকা নিয়েছিল চক্রটি।

স্বল্প সময়ের ব্যবধানে দুটি শিশু অপহরণ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গফরগাঁও এবং পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। শিশুদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করে দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতারের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে আয়মানের মা সুমাইয়া আক্তার বলেন, আমার নিষ্পাপ ছেলে কী অন্যায় করেছিল? ওকে অপহরণ করে টাকা নিয়েও চার দিন আটকে রেখে কষ্ট দিয়ে হত্যা করেছে। আমাদের বুক খালি করেছে। আমি আমার ছেলের খুনিদের ফাঁসি চাই।

পাগলা থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য আয়মানের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুটি ঘটনারই জোর তদন্ত চলছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০