আজ শনিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
এস এ শামীম || স্টাফ রিপোর্টার, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুলাই, ১০, ২০২৫, ৩:৪৩ অপরাহ্ণ




গৌরীপুরের কলতাপাড়ায় জুলাই আন্দোলনের প্রামাণ্যচিত্র বড় পর্দায় প্রদর্শন

ময়মনসিংহের গৌরীপুরে জুলাই আন্দোলনে কলতাপাড়া শহীদ ও আহতদের স্মরণে
ছাত্রদলের উদ্যোগে বড়পর্দায় প্রামাণচিত্র প্রদর্শন বুধবার (৯ জুলাই/২৫) শুরু
হয়েছে। উদ্বোধন করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয়
কমিটির সহসভাপতি ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র সদস্য
এডভোকেট নূরুল হক। তিনি বলেন, সেদিন ২০জুলাই সারাদেশে কারফিউ,
দেশের সেই জরুরী অবস্থা ভেঙে রাজপথে নেমেছিলে এ অঞ্চলের দু:সাহসিক
তরুণ ছাত্র-জনতা। যা সারাদেশে আজ স্মরণীয়। এখানে শহিদ হন কলতাপাড়ার
বাবুল মিয়ার পুত্র ছাত্রদল নেতা বিপ্লব হাসান (২১), রামগোপালপুর ইউনিয়নের
দামগাঁও মধ্যপাড়ার আব্দুল হালিম শেখের পুত্র শহীদ নূরে আলম রাকিব (২২) ও
মইলাকান্দা ইউনিয়নের কাউরাট গ্রামের মোঃ আনোয়ার উদ্দিনের পুত্র শহীদ
জুবায়ের আহমেদ (২২) ও শতাধিক ছাত্রজনতা আহত হয়।
তিনি আরও বলেন, শহীদ জুলাইযোদ্ধাদের ন্যায় আহত জুলাইযোদ্ধাদেরকে
পুর্ণ:বাসন এবং তাদেরকে নিয়মিত ভাতা প্রদানের দাবি জানাচ্ছি। এই জুলাই
যোদ্ধাদের জন্য আজ আমরা মুক্ত স্বাধীনভাবে কথা বলতে পেরেছি। আমি তাঁদের
স্যালুট জানাই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিন্টু কলেজের সাবেক ভিপি আবুল হাসিম।
সঞ্চালনা করেন জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ বাহালুল মুনশী। বিশেষ অতিথির
বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল।
সূচনা বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান পলাশ।
বক্তব্য রাখেন জুলাই আন্দোলনে শহিদ বিপ্লব হাসানের পিতা বাবুল মিয়া,
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন আকন্দ, উপজেলা বিএনপির
সদস্য মীর হোসেন সরকার মিরণ, ডা. আব্দুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের
সাবেক ছাত্র শেখ ফারুক আহাম্মদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব
জাহাঙ্গীর আলম, রামগোপালপুর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জুরুল হক
মঞ্জু, ডৌহাখলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম আকন্দ,
পৌর ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম রক্তিম প্রমুখ।###




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১