আজ শনিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুন, ২৩, ২০২৫, ৬:৫৪ অপরাহ্ণ




জালিয়াতির মামলায় ইসলামী ব্যাংকের সাবেক এমডি গ্রেফতার

ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মনিরুল মওলাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২২ জুন) দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

রাত সোয়া ১টার দিকে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেন। মনিরুল মওলার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে। সেই মামলায় তাকে রাত সোয়া ১২টার দিকে বসুন্ধরায় তার নিজ বাসা থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলাবাহিনী। গ্রেফতারের পর তাকে ডিবি হেফাজতে রাখা হয়েছে।

এর আগে গত ১৯ ডিসেম্বর ইসলামী ব্যাংক থেকে ভুয়া প্রতিষ্ঠান ‘মুরাদ এন্টারপ্রাইজ’-এর নামে ১ হাজার ৯২ কোটি ৪৬ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করার অভিযোগে দুদক একটি মামলা দায়ের করে।

এ মামলায় ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান, আলোচিত ব্যবসায়ী এস আলমের ছেলে আহসানুল আলম, ব্যাংকের তৎকালীন এমডি ও সিইও মনিরুল মওলাসহ মোট ৫৮ জনকে আসামি করা হয়।

মামলাটি করেন দুদক চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়-১-এর উপ-পরিচালক ইয়াছিন আরাফাত। এজাহারে বলা হয়, আসামিরা একে অপরের সঙ্গে যোগসাজশে জালিয়াতির মাধ্যমে এই টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন।

মামলার পর থেকে মনিরুল মওলা ছিলেন পলাতক। রোববার রাতে তাকে গ্রেফতারের মধ্য দিয়ে মামলার অগ্রগতি শুরু হলো বলে ধারণা করছে সংশ্লিষ্ট মহল।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১