আজ শনিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুন, ২৩, ২০২৫, ৬:৩৪ অপরাহ্ণ




‘আপনি শপথ নিয়ে এ কথা বলতে পারেন না’, নুরুল হুদাকে আদালত

অন্যায় প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন দেওয়ার অভিযোগে রাজধানীর শেরে বাংলা থানায় করা মামলায় গ্রেফতার সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে ৪ দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। রিমান্ড শুনানিতে আদালতের এক প্রশ্নে কে এম নুরুল হুদা বলেন, ঢাকায় বসে প্রত্যন্ত অঞ্চলে নির্বাচনে কি হচ্ছে সবটা জানার সুযোগ নেই। এসময় আদালত তাকে বলেন, আপনি শপথ নিয়ে এ কথা বলতে পারেন না।

সোমবার (২৩ জুন) বিকেলে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হয়।

রিমান্ড শুনানিতে বিচারক নুরুল হুদার কাছে জানতে চান, আপনি মনে করেন দায়িত্ব নেওয়ার পর আপনি শপথ ভঙ্গ করেছেন? তখন নুরুল হুদা বলেন, না, আমি মনে করি না।

তখন বিচারক বলেন, আপনার নির্বাচনে সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন? তখন নুরুল হুদা বলেন, নির্বাচন কমিশন পাঁচটা লোক নিয়ে গঠিত। আর এ নির্বাচনের জন্য আরো ১৫ লাখ লোক নিয়োজিত থাকে। রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার, পুলিশ, আর্মি সবাই থাকে। তাদের সবার ওপর নির্বাচন দায়িত্ব থাকে। ঢাকায় বসে প্রত্যন্ত অঞ্চলে নির্বাচনে কি হচ্ছে, সবটা জানার সুযোগ নেই।

তখন বিচারক বলেন, আপনি শপথ নিয়ে এ কথা বলতে পারেন না।

পরে বিচারক আবার বলেন, যারা ভোট কারচুপি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন? তখন নুরুল হুদা বলেন, নির্বাচন হয়ে গেলে নির্বাচন কমিশনের হস্তক্ষেপের সুযোগ নেই। এরপর হাইকোর্ট ব্যবস্থা নেন।

এরপর আদালত জানতে চান, নির্বাচনের পর থেকে নির্বাচনী কর্মকর্তারা আপনার অধীনে। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আপনি ব্যবস্থা নিয়েছেন? নির্বাচনের আগে সাবেক আইজিপি বেনজির আহমেদের যে হুঙ্কার মুভমেন্ট ছিল, আপনি তা দেখেছেন? এবিষয়ে নুরুল হুদা আদালতে বলেন, আমি এমন কিছু দেখিনি। এসপি অফিস বা পুলিশকে টাকা দেওয়া হয়েছে, এমন কোনো অভিযোগ ছিল না নির্বাচন কমিশনে। এজন্য ব্যবস্থা নেওয়া হয়নি। পরে শুনানি শেষে আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১