আজ শনিবার ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
নিজস্ব প্রতিবেদক || ময়মন‌সিংহ :
  • প্রকাশিত সময় : জুন, ২১, ২০২৫, ৮:৫৩ অপরাহ্ণ




ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত

জেলার ফুলপুর ও তারাকান্দায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত এবং আহত হয়েছেন অন্তত ১৯ জন।

গতকাল শুক্রবার বিকেল ও রাতে এসব দুর্ঘটনা ঘটে। হতাহতদের মধ্যে বেশিরভাগই মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশার যাত্রী।

গতকাল রাত ৯টার দিকে ঢাকা-হালুয়াঘাট মহাসড়কের ফুলপুর পৌর এলাকার কাজিয়াকান্দা বাঁশবাড়ি (ইন্দারাপাড়া) এলাকায় ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী মাহিন্দ্রা থ্রিহুইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত হন এবং গুরুতর আহত হন অন্তত ১৭ জন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও ২জনের মৃত্যু হয়।

নিহতরা হলেন লালমনিরহাটের হাতীবান্ধার নিজগুড্ডিমারী গ্রামের কাজিম উদ্দিন (২৮), হালুয়াঘাটের জয়রামকুড়া গ্রামের রুবেল (৩০), কয়রাহাটী গ্রামের শামসুদ্দিন (৬৫), বালিজুরির হাছিনা খাতুন (৫০), ফুলপুরের কাজিয়াকান্দার ফরিদ মিয়া (৩৮), নয়ন মিয়া (৪০), নিশুনিয়াকান্দা গ্রামের জহের আলী (৭০), নেত্রকোণার পূর্বধলার লাল মিয়া (৩৬)। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাতে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম এবং ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা।

অপরদিকে গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে তারাকান্দা উপজেলার রামচন্দ্রপুর এলাকার হিমালয় ফিলিং স্টেশনের সামনে একটি অ্যাম্বুলেন্স ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান এক নারী ও এক কিশোর। পরবর্তীতে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা সিএনজি চালকও মারা যান।

নিহতরা হলেন ময়মনসিংহের ধোবাউড়ার বরাটিয়া গ্রামের জবেদা খাতুন (৮৫), ফুলপুরের মদীপুর সুতারপাড়ার রাকিবুল হাসান (১৫) ও ময়মনসিংহ সদরের শুইলাম বুধবারিয়া গ্রামের মোহাম্মদ আলম।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. সফিকুল ইসলাম জানান, আহত চারজন সার্জারি ও অর্থোপেডিক্স ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজন অ্যাম্বুলেন্সের হেলপার রয়েছেন।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান জানান, দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে যান। দুর্ঘটনার শিকার অ্যাম্বুলেন্সটি হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্তর্ভুক্ত হলেও, তাতে কোনো রোগী ছিল না। নিহতদের মধ্যে দুইজনের মরদেহ থানা হেফাজতে রয়েছে এবং চালকের মরদেহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১