আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নান্দাইল প্রতিনিধি || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মে, ১৪, ২০২৫, ৯:৩৪ অপরাহ্ণ




নাতনিকে পাটখেতে নিয়ে একাধিকবার ধর্ষণ

ময়মনসিংহের নান্দাইলে ১১ বছর বয়সি নাতনিকে পাটখেতে নিয়ে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ উঠেছে গোলাম হোসেন নামে এক প্রতিবেশী দাদার বিরুদ্ধে। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন।

শিশুটির জবানবন্দি ও মেডিকেল পরীক্ষার জন্য বুধবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে থানা পুলিশ।

অভিযোগ সূত্রে জানা গেছে, বিভিন্ন জিনিসপত্রের লোভ দেখিয়ে ওই শিশুটিকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। ধর্ষক গোলাম হোসেন (৬০) নান্দাইল ইউনিয়নের বিলপাড় গ্রামের মৃত আসমত আলীর পুত্র। একই গ্রামের প্রতিবেশী শিশুটি গোলাম হোসেনকে দাদা বলে ডাকত। এরই সুবাদে বিভিন্ন জিনিসের প্রলোভন দেখিয়ে তার কাছে ডাকত শিশুটিকে।

দুই সপ্তাহ আগে গোলাম হোসেন ওই শিশুকে পাশের পাটখেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা চালায়। লজ্জা ও ভয়ে শিশুটি তখন কাউকে কিছু বলেনি। কিছুদিন যেতে না যেতেই শিশুটিকে বড় ধরনের প্রলোভন দেখিয়ে ফের পাটখেতে নিয়ে যায় এবং তাকে ধর্ষণ করে। এতে শিশুটি আহত হলেও তখনো মুখ খোলেনি। ওই সময় শিশুটির ভাবি রক্তক্ষরণের ঘটনা জানলেও মেয়েলি অসুখ হয়েছে মনে করে এড়িয়ে যান।

মঙ্গলবার বিকালে বাড়ির কাছাকাছি একটি খালের পাড়ে বসে গাছ থেকে পেড়ে আম খাওয়া অবস্থায় গোলাম হোসেন আবারও তাকে পাটখেতে নিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করে। এ অবস্থায় পাটখেত থেকে কান্নারত অবস্থায় শিশুটিকে বের হতে দেখে আরেক শিশু। পরে ওই শিশু বিষয়টি ধর্ষিতার পরিবারকে জানায়। এ ঘটনায় মঙ্গলবার রাতেই পরিবারের পক্ষ থেকে নান্দাইল মডেল থানায় ধর্ষক গোলাম হোসেনের বিরুদ্ধে একটি অভিযোগ করা হয়।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, বুধবার শিশুটিকে ২২ ধারায় জবানবন্দি ও ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণ চলছে। অভিযুক্তকে আটক করার চেষ্টা অব্যাহত আছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১