আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২৭, ২০২৫, ৫:২৮ অপরাহ্ণ




ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতক সমমানের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ

ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতকের সমমান করার দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা।

রোববার সকালে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের ব্যানারে ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল চত্বরে অবস্থান নেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, এইচএসসি পাস করে ৩ বছর ধরে ডিপ্লোমা করার পর আরও ৬ মাস ইন্টার্নি করেও আমাদের ডিগ্রির কোনো মূল্যয়ন হয় না। কাজেই আমাদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমানের ডিগ্রি দিতে হবে। আমাদের দাবি মেনে না নিলে আন্দোলন আরও কঠোর হবে বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

ইউনিহেলথ নার্সিং কলেজের শিক্ষার্থী মিলন হাসান তাদের কোর্সের সনদকে স্নাতকের (পাস) সমান মর্যাদা দেওয়ার দাবি জানান।

তিনি বলেন, অনেক দিন ধরে চাইলেও আমাদের দাবি পূরণ হচ্ছে না। আমরা চাই, নতুন সরকার যেহেতু এসেছে, বৈষম্য দূর হয়ে যাক। আমাদের পড়াশোনার মর্যাদাটা যাতে দেওয়া হয়।

নার্সিং কলেজ মিটফোর্ডের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নীলা আক্তার বলেন, এইচএসসি পাসের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মতো ভর্তি পরীক্ষা দিয়েই এখানে আসতে হয়। এখানে তিন বছরের কোর্স। তাই ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে স্নাতকের (পাস) সমমান দেওয়ার দাবি আমাদের।

এ বিষয়ে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের সভাপতি অঙ্কিতা ব্যাপারী শক্তি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর ও স্বাস্থ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন। এরপর তারা স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গেও দেখা করেছেন। তিনি একটি কমিটি করে দেন। কমিটি তাদের সঙ্গে দুই দফায় বৈঠক করলেও দাবি বাস্তবায়নের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। তাই শিক্ষার্থীরা বাধ্য হয়ে মাঠে নেমেছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০