ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগের দুইনেতাকে আটক করেছে পুলিশ। শনিবার ভোর রাতে চরহোসেনপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। শনিবার তাদের বিরুদ্ধে সন্ত্রাসদমন আইনে মমলায় গ্রেফতার দেখিয়ে ময়মনসিংহের আদালতে প্রেরণ করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়েদুর রহমান জানান, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, ঈশ্বরগঞ্জ ইউনিয়স স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক খোকন মিয়া ওরফে খোকন সাধুকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।