আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : এপ্রিল, ৩, ২০২৫, ৭:৫৫ অপরাহ্ণ




ঈশ্বরগঞ্জ চরজিথর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ঈদপুর্ণমিলনী ঈশ্বরগঞ্জ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চরজিথর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ তিনদিনব্যাপী ঈদপূর্ণমিলনী উৎসবের আয়োজন করে। বুধবার (২ এপ্রিল/২৫) রাতে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুল্লাহেল মাজেদ বাবু। তিনি বলেন, আজকের এ আয়োজন প্রাক্তন শিক্ষার্থীদের সাথে বর্তমান শিক্ষার্থীদের সেতুবন্ধন তৈরি হবে। আর এই সেতুবন্ধনের জন্য এ ধরণের উৎসব অত্যন্ত গুরুত্ববহন করে। ঈদের আনন্দকে আরও আনন্দময় করে তুলে। দীর্ঘদিন পরে সাবেক শিক্ষার্থীদের আগমনে ক্যাম্পাসজুড়ে উৎসবে পরিণত হয়। এ উৎসবে অংশ নেয় প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। দীর্ঘদিন পরে বন্ধু-বান্ধবীদের পেয়ে আবেগ-আপ্লুত হয়ে পড়েন। স্মৃতিচারণে ফিরে যান কৈশোরের দিনলিপিতে। এ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ব্যাংক কর্মকর্তা রূপন তেওয়ারী বলেন, কর্মব্যস্ত জীবন সেখানে প্রাণ আছে স্পন্দন নেই। এখানে আসা মানেই জীবনের সেই স্পন্দনকে খোঁজে ফেরা, হাতপেতে নেয়া। নতুনভাবে এগিয়ে যাওয়ার প্রেরণা পাওয়া। এ উৎসবকে প্রান্তবন্ত করতে আয়োজন করা হয় সিজন-২ মিনিবার ফুটবল টুর্নামেন্টের আসরে অংশ নেয় ২৮টি ব্যাচের শিক্ষার্থী। ফাইনালে অংশ নেন সিনিয়র গ্রুপে ২০০৯ব্যাচ বনাম ২০১০ব্যাচ ও জুনিয়র টিমে ২০১৯ব্যাচ বনাম ২০২১ব্যাচ। স্মৃতিচারণ ও এ উৎসবে সভাপতিত্ব করেন এ প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী ও তারুন্দিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ইউপি সদস্য মো. নুরুল হক। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক লায়ন মোজাম্মেল হক নয়ন। স্বাগত বক্তব্য রাখেন এ প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ মো. মিজবাহ উদ্দিন, সাবেক শিক্ষার্থী রূপন তেওয়ারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি, ঢাকা জজ কোর্টের আইনজীবী এডভোকেট জিতেন্দ্র বর্মণ, কলেজের গভর্ণিং বডির সাবেক সভাপতি লুৎফুর রহমান, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, গৌরীপুর স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক, সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, সাংবাদিক শামীম আনোয়ার। স্মৃতিচারণ করেন সাবেক শিক্ষার্থী রুপন তেওয়ারী, মিজানুর রহমান মাসুদ, মোমিনুর রহমান, জেবিন মিয়া, মোহাইল হোসেন, মেহেদী হাসান বিপুল, আহসান উল্লাহ, আনোয়ার হোসেন সোহাগ, সাজ্জাদুল ইসলাম রমক, শাকিল আহমেদ, সুমন মিয়া প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১