জাতীয় নাগরিক পার্টি ময়মনসিংহের তারাকান্দা উপজেলা শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গেল শুক্রবার (২৮ মার্চ) বিকালে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের সংগঠক ইন্জিনিয়ার আবুল বাশার, আরো উপস্থিত ছিলেন জেলা প্রতিনিধি মোঃ পারভেজ হোসাইন, মাসুদ রানা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারাকান্দা উপজেলার যুগ্ম সদস্য সচিব ফুয়াদ খান। আরো উপস্থিত ছিলেন, স্বপ্ন স্বাধীন সেচ্ছাসেবী সংগঠন এর সভাপতি ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মাহবুব আলম।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের সংগঠক আবুল বাশার বলেন, নুতন দল হিসেবে তরুনরা দেশ কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ‘এনসিপি’ গঠিত হয়েছে। তরুনরা এদেশ ন্যায়ের মাধ্যমে বৈষম্য হীন হিসেবে গড়ে তুলবে।
উক্ত ইফতারে জুলাই বিপ্লবে আহদ নিহতের জন্য দোয়া করা হয়।