যাদের রক্ত ঘামে এন আইডি গড়া,। তারা কেন ছিন্ন ছাড়া এ স্লোগানে ও জাতীয় পরিচয় পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্দ নতুন কমিশনে স্থানান্তরের কুট পরিকল্পনায় ময়মনসিংহের তারাকান্দায় বৃহস্পতিবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
জানা গেছে, বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশন আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, তারাকান্দা উপজেলা নির্বাচন কর্মকর্তা রুম্পা সরকার, সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামান প্রমুখ।