ময়মনসিংহের তারাকান্দা খালের উপর মেয়াদোর্ত্তীর্ন ব্রিজ রেখে সড়ক রক্ষণাবেক্ষণের কাজ চলছে। যে কোনো সময় ব্রিজ ভেঙ্গে দুর্ঘটনার আশঙ্কা করেছে স্থানীয়রা। জানা গেছে, নেত্রকোনা – মযমনসিংহ সড়কের উপজেলার কাশিগঞ্জ বাজার হইতে অম্বিকাগন্জ সড়কের কোদালধর হতে কাশিগন্জ এলজিইডি’র আওতায় সড়কের রক্ষণাবেক্ষণের কাজ চলছে। উত্তর সড়কের কামারিয়া খালের উপর নতুন ব্রিজ না করে সড়ক সংস্কার করা ভারী যানবাহন চলাচল করলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা জানিয়েছে। স্থানীয়রা জানান, ১৯৯১ সনে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ওই খালের উপর ব্রিজ নির্মান করা হয়। ব্রিজটি অকোজো হযে পড়েছে। তারাকান্দা উপজেলা প্রকৌশলী মোহম্মদ জোবায়ের হোসেন জানান, ওই খালেন উপর ব্নিজ নির্মানে চাহিদা পাঠানো হযেছে। বরাদ্দ আসলে ব্রিজ নির্মান করা হবে।