ময়মনসিংহের তারাকান্দায সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৭টায দয়ারামপুর গ্রামে, হাফেজ আব্দুল গফুরের পুত্র, কাশিগঞ্জ বাজারে ইলেকট্রিক ব্যবসায়ী, মেহেদী হাসান গনি (৪৫)নেত্রকোনা- ময়মনসিংহ সড়কের পাশেকাশিগন্জ বাজারে দোকানের সামনে বসে থাকা অবস্থায়, নেত্রকোনা গ্রামী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে মারা যায়। শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ, চালকসহ ঘাতক ট্রাক আটক করেছে।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ টিপু সুলতান জানান, নিহতের মরা দেহ শ্যামগঞ্জ হাইওয়ে ফাড়িতে আছে।#