জন্ম সনদ নিবন্ধনে উৎসাহিত করতে রাতের আধারে নবজাতকের বাড়িতে ইউএনও নাজনীন সুলতানা।
জানা গেছেজন্ম সনদ নিবন্ধন আইন অনুযায়ী শিশুর জন্মের ২৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করানো সরকারের এই উদ্যোগে আরো গতিশীল করার লক্ষ্যে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও)নাজনীন সুলতানা নবজাতক ভূমিষ্ঠ হওয়ার রাতের আঁধারে নবজাতকের বাড়িতে খবর পেয়ে উপস্থিত হয়ে উপহার সামগ্রী প্রদান এবং নবজাতকের পরিবারের সাথে কৌশল বিনিময় করেন।
গত রবিবার জন্ম নেওয়া বানীহালা ইউনিয়ন পরিষদের পুলিশ দম্পতির জন্ম ভূমিষ্ঠ হওয়া নবজাতকের বাড়িতে রাতের আঁধারে উপস্থিত হন।
,ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় নবজাতককে আদর করে খুলে নিলেন নির্বাহী অফিসার নাজনীন সুলতানা দিলেন উপহার ২৫ দিনের মধ্যে জন্ম সনদ নিবন্ধন করতে উৎসাহিত করেন পিতা মাতাকে।
এ ছাড়া ,কামারিয়া ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় মো: জুয়েল ও ঝুমা আক্তার দম্পতির জীবন সংসারে নবজাতককে জন্মের কথা শুনেই ছুটে যান তাদের বাড়িতে ইউএনও।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবজাতকের জন্য উপহার হিসেবে জামা- কাপড় ও বাড়ির অন্যান্য সদস্যদের জন্য মিষ্টি নিয়ে যান। তাদেরকে জন্মনিবন্ধন ত্বরান্বিত উৎসাহিত করেন।
এ সময় তিনি বলেন, জন্মসনদ জাতীয়তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সুরক্ষাসহ অন্য সব ধরনের অধিকার দাবি করার জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল।
বাংলাদেশে জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন বাধ্যতামূলক এবং এটি বিনামূল্যে করা হয়।
ওই সকল বিষয়ে নবজাতকের মা- বাবা সহ -উপস্থিত লোকজনকে অবহিত করেন।