আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ২৮, ২০২৪, ৮:১৫ অপরাহ্ণ




ময়মনসিংহে অনুষ্ঠিত হলো শাপলা কাব ও প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন

বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দফতরের নির্দেশনা অনুযায়ী ময়মনসিংহে উর্ত্তীন কাব স্কাউট ও স্কাউটস্ এর শাপলা কাব অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডের মূল্যায়ন পরীক্ষা শনিবার (২৮ ডিসেম্বর/২৪) জিলা স্কুলে অনুষ্ঠিত হয়। এ কেন্দ্রে ময়মনসিংহ সদর, ভালুকা, ত্রিশাল, গৌরীপুর, তারাকান্দা ও গফরগাঁও উপজেলার শাপলা কাব অ্যাওয়ার্ডের জন্য ৫৩জন ও প্রেসিডেন্ট’স কাব অ্যাওয়ার্ডের জন্য ৫৯জন অংশ নেয়। বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) উনু চিং জানায়, শনিবার একযোগে দেশের ১৬০টি কেন্দ্র এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রত্যেকটি কেন্দ্রে অ্যাওয়ার্ড প্রদানের জন্য লিখিত, মৌখিক, ব্যবহারিক ও সাঁতার পরীক্ষা নেয়া হয়।

ময়মনসিংহ জিলা স্কুলে এ পরীক্ষার কেন্দ্র সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন আকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উডব্যাজার স্কাউটার ফাহমিদা পারভীন। দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহের উপ-পরিচালক অলক চক্রবর্তী, এলটি স্কাউটার নূরুল আমিন, স্কাউটার মোহাম্মদ আব্দুছ ছালাম, এএলটি স্কাউটার এ এম শাহ আতিকুর রহমান, বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের উডব্যাজার মো. বিল্লাল খান, উডব্যাজার স্কাউটার শরীফ উল হক, উডব্যাজার স্কাউটার ফাতেমা আক্তার। গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী রিফাহ তাসনিয়া তরী জানান, সকালে তাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপরে তারা মৌখিক ও ব্যবহারিক শেষে সাঁতার পরীক্ষায় অংশ গ্রহণ করে। একই বিদ্যালয়ের শিক্ষার্থী কাশফিয়া জাহান তৃপ্তি জানায়, কাবদের সর্বোচ্চ অ্যাওয়ার্ড অর্জন অত্যন্ত গর্বের। সেই গৌরবের তালিকায় পৌঁছে আমি পরীক্ষা দিয়েছি। গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আদিব জানায়, একজন শিশুকে বাস্তবমুখী, অনুপ্রেরণাদায়ক ও সাহায্যকারী হিসাবে গড়ে তোলে কাব স্কাউট। এ প্রসঙ্গে অভিভাবক বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-প্রচার সম্পাদক মো. রইছ উদ্দিন বলেন, শিশুদের বিকাশ ঘটানোর জন্য স্কাউটস্রে বিকল্প নেই। একটি শিশুদের প্রতি আনুগত্য, নিজের করণীয় ও জীবনযুদ্ধে এগিয়ে যাওয়ার পথদেখায় স্কাউটস্।

গৌরীপুর উপজেলা কাব লিডার মো. রাজিব আহম্মেদ জানান, এই অ্যাওয়ার্ড অর্জনের জন্য প্রত্যেকটি শিশু হাতে-কলমে শিখতে হয়। কাজ করতে হয়। নিয়মিত ডায়রী লিখতে। স্কাউটের আদর্শ-উদ্দেশ্যে জেনে সে পথে চলতে হয়। আর এগুলো করতে গিয়েই একজন শিশু কাব, সারাজীবনের জন্য স্কাউট হয়ে যায়। গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসরাত জাহান লাকি জানায়, আমার বিদ্যালয় থেকে শিশুদের নিয়ে এসেছি। ওরা নিজেদেরকে মানুষ হিসাবে গড়ে তোলার জন্যই স্কাউটস্ করে। শিক্ষার পাশাপাশি এ ধরণের কার্যক্রম শিশুদের মেধা-মননের বিকাশ ঘটায়। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন জানান, গৌরীপুর উপজেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে কাব স্কাউট রয়েছে। আজকে জেলায় অংশ গ্রহণ করেছে যারা, তারা ইতোমধ্যে ৪টি পরীক্ষায় উর্ত্তীণ হয়ে জাতীয় পর্যায়ে এসেছে।
পরীক্ষা কেন্দ্র সমন্বয়কারী দায়িত্ব উডব্যাজার স্কাউটার ফাহমিদা পারভীন জানায়, ৬টি উপজেলার ১১২জন ২৩জনের ও ২০২২সনেরও কয়েকজন পুন:মূল্যায়ন পরীক্ষায় অংশ নিয়েছে। সুষ্ঠভাবে তাদের পরীক্ষা সম্পন্ন হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১