আজ শুক্রবার ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ১৪, ২০২৪, ১১:৪৬ পূর্বাহ্ণ




গুগল সার্চ করায় ২০২৪ সালে শীর্ষে মেসির দুই দল

ফুটবলে বা পায়ের জাদুতে গোটা বিশ্বে খ্যাতি কুড়িয়েছেন লিওনেল মেসি। বিশ্বের প্রায় সর্বত্রই ছড়িয়ে আছে তার অসংখ্য ভক্ত সমর্থক। যারা সব সময় খোঁজ রাখেন তাদের প্রিয় তারকার। মেসিও হতাশ করেন না ভক্তদের। দারুণ ফুটল শৈলী দেখিয়ে নিত্য নতুন রেকর্ড ও অর্জনে সমৃদ্ধ করেন নিজের ক্যারিয়ার।

দীর্ঘ ক্যারিয়ারে ফুটবলে সম্ভাব্য সব অর্জন আছে মেসির। রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার তিনি। এমন তারকাকে নিয়ে তাই সমর্থকদের আগ্রহের শেষ নেই। মেসি যেখানে তার সমর্থকরাও সেখানে। যার প্রমাণ মিলে ২০২৪ সালে গুগলে সর্বোচ্চ সার্চ করার তালিকা দেখলে।

সার্চ ইঞ্জিন গুগলে ২০২৪ সালে সবচেয়ে বেশি খোঁজ করা ফুটবল দলের তালিকাতে এখন সবার ওপরে অবস্থান করছে মেসির ক্লাব ইন্টার মায়ামি। আর সব ধরনের খেলা বিবেচনায় নিলে মায়ামি আছে তিন নম্বরে।

এই তালিকায় অবশ্য মেসির একটি নয়, দুটি দল আছে। আরেকটি হচ্ছে মেসির জাতীয় দল আর্জেন্টিনা। এ বছর কোপা আমেরিকা জেতা আর্জেন্টিনা ফুটবল দল হিসেবে আছে তিন নম্বরে, সব মিলিয়ে অবস্থান আটে।

সম্মিলিত তালিকায় গুগল সার্চে সবচেয়ে দাপট দেখানো দুটি দলই মেজর লিগ বেসবলের (এমএলবি)। যুক্তরাষ্ট্রভিত্তিক সেই দল দুটি হচ্ছে নিউইয়র্ক ইয়াঙ্কিস ও লস অ্যাঞ্জেলেস ডজার্স। এই দুটি দলের পরই অবস্থান মায়ামির। গত মৌসুম অম্লমধুর কাটানো মায়ামি মেসির কারণেই মূলত বছরজুড়ে আলোচনায় ছিল। মেসির কারণেই যে মায়ামিকে গুগলে বারবার খোঁজা হয়েছে, তা আলাদা করে বললেও চলছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১